উত্তেজনা না বাড়াতে ইরান ও পাকিস্তানকে তুরস্কের আহ্বান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম

পাল্টাপাল্টি আন্তঃসীমান্ত হামলার পর অঞ্চলটিতে আর উত্তেজনা না বাড়াতে ইরান ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। দুই দেশ এ আহ্বানে সাড়াও দিয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ফিদান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া এ খবর জানিয়েছে।

দুইপক্ষকেই আঞ্চলিক উত্তেজনা বন্ধ করার আহ্বান জানিয়ে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইরান ও পাকিস্তানের শান্ত হওয়া উচিত। তার সঙ্গে ফোনালাপে ইরান ও পাকিস্তান অঞ্চলটিতে নতুন করে আর উত্তেজনা বাড়াতে চায় না বলেও জানান তিনি।

প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানি ভূখণ্ডে ইরানি হামলার দুই দিন পর ইরানে হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

ইরান ও পাকিস্তানের ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব অঞ্চলে আইনের প্রয়োগ খুব কম। সীমান্তের চোরাকারবারি এবং জঙ্গিরা অবাধে দুই দেশের মধ্যে যাতায়াত করে। আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী আফিম পরিবহনের জন্যও এই রুটটি গুরুত্বপূর্ণ।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর