হুতি হামলায় কার্গো জাহাজ ছেড়ে পালালো ক্রুরা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৩ পিএম

এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর একটি কার্গো জাহাজের ক্রুরা পালিয়েছে। রোববার রুবিমার নামের বেলিজের পতাকাবাহী ও ব্রিটেনে নিবন্ধিত জাহাজটি হামলার শিকার হয়।

হামলার সময় জাহাজটি বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক বিবৃতিতে বলেছেন, রুবিমারের ক্রুরা নিরাপদ রয়েছেন। কিন্তু জাহাজটি বড় ধরনের ক্ষতি হয়েছে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে।

তিনি আরও বলেছেন, ইয়েমেনের হোদেইদাহ বন্দরের আকাশে একটি মার্কিন ড্রোনও তারা ভূপাতিত করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে ১৮ ফেব্রুয়ারি রুবিমার জাহাজকে নিশানা করে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দুটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সেন্টকম বলেছে, একটি ক্ষেপণাস্ত্র নৌযানে আঘাত করে, এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সহযোগিতার আহ্বানে সাড়া দেয় জোটের একটি যুদ্ধজাহাজ ও আরেকটি বাণিজ্যিক জাহাজ। তারা রুবিমারের ক্রুদের সহযোগিতায় এগিয়ে যায়।

জাহাজটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এর আগে জানিয়েছিল, দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। আরেকটি বাণিজ্যিক জাহাজে করে তাদের জিবুতির দিকে নিয়ে যাওয়া হয়।

ইরানপন্থি হুতিরা নভেম্বর থেকে লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে বাণিজ্যিক ও সামরিক নৌযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালাচ্ছে তারা।

হুতিদের হামলার জবাবে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে হুতিদের স্থাপনায় একাধিক হামলা চালালেও তা বন্ধে ব্যর্থ হয়েছে।  এখন পর্যন্ত হুতি হামলায় লোহিত সাগরে কোনও নৌযানের ডুবে যাওয়ার ঘটনা ঘটেনি।

 

একাত্তর/জো
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
সৌদি আরবের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ (হুথি) আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বাখাইতি।
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির একজন শীর্ষ উপদেষ্টা হুমকি দিয়েছেন যে, তেহরান যেভাবে হোরমুজ প্রণালী কার্যত অচল করে দিয়েছে, ঠিক সেভাবেই তাদের মিত্ররা (হুতি) বাব আল-মানদাব শিপিং রুটটিও বন্ধ করে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর