আল-আকসা প্রাঙ্গণে ঈদ জামাতে ৪০ হাজার মুসল্লি

আপডেট : ১৭ জুন ২০২৪, ০২:২৩ পিএম

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৪০ হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। কিন্তু সেখানে কোনো উৎসবমুখর পরিবেশ ছিল না।

রোববার আল-আকসার ঈদের জামাতে গাজা উপত্যকায় আট মাস ধরে চলা ইসরাইলের হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন মুসল্লিরা। খবর আনাদোলু এজেন্সি’র।

ঈদুল আজহায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল ইসরাইলি বাহিনী। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের জন্য প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন অনেকে। তবুও নামাজের কাতার ছাড়িয়ে যায় আল আকসা প্রাঙ্গণ।

জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রায় ৪০ হাজার মুসল্লি সেখানে ঈদুল আজহার নামাজ আদায় করেন। যদিও কয়েক হাজার মুসল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ধ্বংসস্তূপেই ঈদের নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি দখলদার বাহিনী রোববার সকালে আল-আকসা মসজিদে যাওয়ার পথে এবং সেখান থেকে বের হওয়ার সময় নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর হামলা চালায় এবং অনেক মুসল্লিকে ঈদের নামাজ পড়তে প্রবেশ করতে বাধা দেয়।

তবে এ বছর আল আকসায় ঈদের নামাজ আদায় করা ইসরাইলিদের সংখ্যা গত বছরে তুলনায় অনেক কম। ২০২৩ সালে ইসরাইলি সেনাবাহিনীর আগ্রাসনের মধ্যেও ১০ লাখ ‍মুসল্লি মসজিদটিতে ঈদের নামাজ পড়েছিলেন।

এদিকে, ইসরাইলি সেনাসদস্যরা অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনের ইব্রাহিমি মসজিদেও ফিলিস্তিনিদের প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তারপরও সেখানে আট-দশ হাজার মুসল্লি নামাজ আদায় করেন।

হেবরনের ওয়াকফ বিভাগের প্রধান ঘাসন আল-রাজাবি বলেন, ইসরাইলিরা বিভিন্ন মসজিদে মুসলমানদের প্রবেশে বেশ বাধার সৃষ্টি করে। এরই অংশ হিসেবে তারা হেবরনের ইব্রাহিমি মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ রোধের চেষ্টা করে। তারপরও প্রায় ১০ হাজার ফিলিস্তিনি মসজিদটিতে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর