মার্কিন যুদ্ধবিমান ‘স্ট্রাইক ঈগল’ বিধ্বস্তের কারণ কি?

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম

কুয়েতের আকাশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, পাশাপাশি নেটিজেদের মধ্যেও ব্যাপক কৌতুহল আগ্রহের সৃষ্টি করেছ। ভিডিওটি পর্যালোচনায় দেখা গেছে, বিধ্বস্ত বিমানটি দেখতে অনেকটা মার্কিন বিমান বাহিনীর এফ-১৫ই ‘স্ট্রাইক ঈগল’ বা এর কোনো উন্নত সংস্করণ হতে পারে।

ভিডিওচিত্রে দেখা যায়, একটি বড় ধরনের যান্ত্রিক বা বাহ্যিক বিপর্যয়ের পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে চড়কির মতো ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়ে যাচ্ছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ‘ইউএস সেন্ট্রাল কমান্ড’ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।


তবে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইরানি হামলার সেই উত্তপ্ত সময়ে কুয়েতের অভ্যন্তরে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্বস্তির খবর হলো, প্রতিটি ক্ষেত্রেই পাইলটরা বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

এফ-১৫ ই ‘স্ট্রাইক ইগল’ মূলত একটি বহুমুখী যুদ্ধবিমান, যা একই সাথে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম। বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে এই বিমানগুলো ঠিক কোন মিশনে নিয়োজিত ছিল তা স্পষ্ট নয়।

তবে বিশেষজ্ঞদের ধারণা, ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো মাঝ আকাশেই ধ্বংস করার মতো ‘প্রতিরক্ষামূলক কাউন্টার এয়ার’ অভিযানেই এগুলো মূলত অংশ নিচ্ছিল। এই কাজে বিমানগুলো সাধারণত হিট-সিকিং মিসাইল, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এমনকি খুব কাছ থেকে লক্ষ্যভেদে স্বয়ংক্রিয় ‘গান’ বা লেজার-গাইডেড রকেট ব্যবহার করে থাকে।


ইরাক সীমান্তের কাছে ঘটা এই সাম্প্রতিক দুর্ঘটনায় বিমানটি শত্রুপক্ষের আঘাতে বিধ্বস্ত হয়েছে, না কি নিজেদের গোলায় ভুলবশত পড়েছে, সেটি এখনো কুয়াশাচ্ছন্ন। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন আকাশে বিপুল গোলা বারুদ ও ক্ষেপণাস্ত্রের আনাগোনা থাকে, তখন এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আমেরিকান সামরিক সক্ষমতার ওপর আবার বড় ধরনের আঘাত হানল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এক সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি...
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ এবং তীব্র জ্বালানি সংকটের মধ্যে থাকা কিউবায় নতুন করে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। শুক্রবার সংঘটিত এই ব্ল্যাকআউটের ফলে দেশজুড়ে চরম বিদ্যুৎহীন পরিস্থিতির সৃষ্টি হয়,...
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ আকাশে প্রশিক্ষণ চলার সময় মার্কিন বিমান বাহিনীর এক এফ-১৬ যুদ্ধবিমান হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায়...
সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারের সুবিশাল সামরিক চুক্তির আওতায় ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর