দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম

মধ্যপ্রাচ্যে গত কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে এক কঠোর বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শত্রুপক্ষকে তাদের এই ভুল হিসাব-নিকাশের জন্য অনুতপ্ত হতে হবে।

আলি লারিজানি তার বার্তায় আমেরিকার সাথে তুলনা টেনে বলেন, যুক্তরাষ্ট্রের মতো নয়, বরং ইরান নিজেকে একটি দীর্ঘ যুদ্ধের জন্য তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, ইরান গত ৩০০ বছরের ইতিহাসে কোনো যুদ্ধের সূচনাকারী ছিল না এবং বর্তমানেও তাদের সশস্ত্র বাহিনী শুধু আত্মরক্ষার্থেই লড়াই করছে।


ছয় হাজার বছরের প্রাচীন ইরানি সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে লারিজানি বলেন, যে কোনো মূল্যে আমরা আমাদের দেশ ও সভ্যতাকে রক্ষা করব। শত্রুরা যে ভুল হিসাব-নিকাশ করেছে, তার জন্য আমরা তাদের উপযুক্ত শিক্ষা দেব এবং তারা অবশ্যই অনুশোচনা করবে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই পুরো অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই ঘটনার প্রতিশোধ নিতে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোতে ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত তিন দিনের সহিংসতায় ইরানে অন্তত ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন। সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও শত শত মানুষের মৃত্যু হয়েছে। ইরানের পাল্টা আক্রমণের জবাবে আঞ্চলিক উত্তেজনা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে।


লারিজানি জোর দিয়ে বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেয়নি, বরং তারা আগ্রাসনের বিরুদ্ধে শুধু প্রতিরোধ গড়ে তুলছে। তার এই বক্তব্য থেকে এটি স্পষ্ট যে, ইরান সহজে নতি স্বীকার করবে না এবং একটি দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের মানসিক প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমেছে।

পেন্টাগন যখন এই যুদ্ধকে দ্রুত শেষ করার কথা বলছে, তখন ইরানের এই দীর্ঘ যুদ্ধের হুমকি, সংঘাতের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ করে তুলল। তবে বিশেষজ্ঞরা মনে করেন, আমেরিকা যুদ্ধ শুরু করেনি, শেষ করছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের জবাবের পাল্টা দিয়েছের আলী লারিজানি।

তথ্যসূত্র: সিএনএন

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর