আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা করল ইরান

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। ইরানের খার্গ দ্বীপে আমেরিকার সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি স্পষ্ট জানিয়েছে, আমিরাতের মাটিতে থাকা লুকিয়ে রাখা মার্কিন ‘আস্তানা’ এখন থেকে তাদের কাছে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'তাসনিম' নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নিজস্ব সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় মার্কিন শত্রু দেশগুলোর ক্ষেপণাস্ত্রের উৎসস্থলে আঘাত হানার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। এর মধ্যে আরব আমিরাতের বিভিন্ন শহরে অবস্থিত মার্কিন সেনাদের বন্দর, ডক এবং গোপন আস্তানাগুলো অন্তর্ভুক্ত।


ইরান শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, তারা আরব আমিরাতের সাধারণ বাসিন্দাদের মার্কিন সামরিক এলাকা, বন্দর এবং ডকগুলো থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির জনবহুল কেন্দ্রগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

আইআরজিসির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি দাবি করেছেন, ইরানি নৌবাহিনী এরই মধ্যে এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর পর্যায়ক্রমিক কয়েক দফায় হামলা চালিয়েছে। তাঁর দেওয়া তথ্যমতে, হামলার মূল লক্ষ্যবস্তু ছিল, আবুধাবির আল-ধাফরা ঘাঁটি, কুয়েতের আল-আদিরি ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটি। আইআরজিসি মনে করে, বাহরাইনের মাটি ব্যবহার করছে মার্কিন সেনারা।

তাংসিরি আরও দাবি করেন, এই হামলাগুলোতে মার্কিন প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি সংরক্ষণাগার সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের খার্গ দ্বীপে শুক্রবার রাতের হামলাকে একটি বৃহৎ পরিসরের নিখুঁত হামলা হিসেবে বর্ণনা করেছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, এই হামলায় ইরানের নৌ-মাইন মজুত কেন্দ্র, মিসাইল বাঙ্কার এবং একাধিক সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।

সেন্টকম আরও দাবি করেছে, তারা ইরানের ৯৫টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও দেশটির ‘তেল অবকাঠামো’ বা অয়েল ইনফ্রাস্ট্রাকচারের কোনো ক্ষতি করেনি।


মার্কিন হামলার পর খার্গ দ্বীপের জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, দ্বীপটি থেকে তেল রপ্তানি কার্যক্রম পুরোদমে চলছে। তেল কোম্পানিগুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

খার্গ দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে ইরান এখন প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর