মার্কিন-ইসরাইলি হামলায় শরীফ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

ইরানের শিক্ষা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন-ইসরাইলি জোটের ধারাবাহিক হামলার অংশ হিসেবে এবার আক্রান্ত হয়েছে তেহরানের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি’। সোমবার ভোরে পরিচালিত এই বিমান হামলায় বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি বিষয়ক এই বিশ্ববিদ্যালয়টির মসজিদ এবং গ্যাস পোস্টসহ বেশ কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম প্রহরে চালানো এ হামলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ভবন ক্ষতিগ্রস্ত হয়। তেহরানের ডিস্ট্রিক্ট নাইনের মেয়র মহসেন দোদাঙ্গে জানান, হামলায় বিশ্ববিদ্যালয়ের একটি গ্যাস পোস্ট সরাসরি আক্রান্ত হওয়ায় সেখানে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে নিকটস্থ বেশ কিছু বাড়িঘর খালি করা হয়েছে।

ছবি: সংগৃহীত
শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রধান মাসুদ তাজরিশি বার্তা সংস্থা ইরনাকে জানান, এই বর্বরোচিত হামলায় বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে আশেপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, শরীফ ইউনিভার্সিটি একটি বিশুদ্ধ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এদেশের শত্রুরা তাদের নিষ্ঠুরতা প্রদর্শন করতে গিয়ে এই পবিত্র বিদ্যাপীঠকে আঘাত করেছে।

তাজরিশি আরও জানান, হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি। শত্রুর এই কর্মকাণ্ডকে তিনি ‘কাপুরুষোচিত’ এবং তাদের ‘হতাশার বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানকে বিশ্বের একটি বড় বৈজ্ঞানিক শক্তিতে পরিণত করার লক্ষ্য নিয়ে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর পুনর্গঠন কাজ দ্রুত শুরু করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের এই আগ্রাসন শুরু করে। গত এক মাস ধরে তারা পরিকল্পিতভাবে ইরানের বেসামরিক অবকাঠামো এবং জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে, যার ফলে ইতোমধ্যে শত শত সাধারণ ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন।

ছবি: সংগৃহীত
শরীফ ইউনিভার্সিটিই প্রথম নয়; এর আগে গত এক মাসে তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিরাজ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ, ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং উর্মিয়া বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ভয়াবহ হামলা চালিয়েছে এই আক্রমণকারী জোট।

এই ধারাবাহিক হামলাগুলো ইরানের শিক্ষা ও প্রগতির পথকে বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা হিসেবে দেখছে তেহরান। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর