ট্রাম্পের জন্য নিজস্ব শর্তে নতুন প্রস্তাব সাজাচ্ছে ইরান

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবের বিপরীতে নিজেদের একটি পাল্টা খসড়া জবাব তৈরি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে পাকিস্তান এই সংঘাত নিরসনে মুখ্য ভূমিকা পালন করছে বলে দাবি করার পর ইরানের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো।

ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে ১৫ দফার একটি শান্তি পরিকল্পনা পাঠিয়েছিল, তা ইরানের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘আল্টিমেটাম’ এবং হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দেয়া হয়েছে, তাকে ‘যুদ্ধাপরাধের শামিল’ বলে অভিহিত করেছেন তিনি। বাঘাই স্পষ্ট করে বলেন, কোনো ধরনের হুমকি বা আল্টিমেটাম দিয়ে আলোচনার পরিবেশ তৈরি করা সম্ভব নয়।

ইরান শুধু মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানই করেনি, বরং নিজেদের জাতীয় স্বার্থ ও কৌশলগত বিবেচনার ভিত্তিতে নিজস্ব একগুচ্ছ দাবি সংবলিত একটি খসড়া তৈরি করেছে। মুখপাত্রের মতে, ইরান শুরু থেকেই জানত তারা ঠিক কী চায় এবং তাদের ‘রেড লাইন’ বা সীমারেখাগুলো কোনগুলো। তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আলোচনার বিষয়টি সামনে আসার মুহূর্ত থেকেই আমাদের উত্তর তৈরি ছিল।

ইরান বর্তমানে তাদের এই নিজস্ব প্রস্তাবের বিস্তারিত পর্যালোচনার কাজ শেষ করছে এবং যথা সময়ে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে জানানো হয়েছে। তেহরানের এই অনমনীয় অবস্থান থেকে বোঝা যাচ্ছে, তারা শুধু চাপে পড়ে কোনো চুক্তিতে সই করবে না, বরং নিজেদের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করেই শান্তি আলোচনায় অংশ নিতে চায়।

পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত কোনো সফল পরিণতিতে পৌঁছায় কি না, এখন সেটিই দেখার বিষয়। তবে ইরানের এই পাল্টা জবাব মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের প্রক্রিয়ায় একটি নতুন মাত্রা যোগ করল।

তথ্যসূত্র: বিবিসি-রয়টার্স-প্রেস টিভি-ইরনা

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর