মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি অবকাঠামোতে ইরানের অগ্নিবৃষ্টি

মার্কিন-ইসরাইলি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে বিধ্বংসী হামলা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম

মার্কিন-ইসরাইলি জোটের পরিকাঠামো ধ্বংসের হুমকির মুখে ইরান এখন আর শুধু রক্ষণে সীমাবদ্ধ নেই। মঙ্গলবার এক নজিরবিহীন ও ভয়ংকর পাল্টা আক্রমণে তেহরান সরাসরি ইসরায়েইল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন মালিকানাধীন জ্বালানি ও সামরিক কেন্দ্রগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের এই ‘পাথুরে জবাব’ পুরো অঞ্চলের ভূ-রাজনীতিতে এক চরম অস্থিরতা সৃষ্টি করেছে।

ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, মঙ্গলবার রাতভর চালানো ড্রোন হামলায় ইসরাইলের নেগেভ মরুভূমির ডিমোনা সংলগ্ন বিশাল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলি অর্থনীতির হৃদপিণ্ড হিসেবে পরিচিত এই রাসায়নিক কেন্দ্রের একটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট এবং জ্বালানি সংরক্ষণাগার পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। উল্লেখ্য, এই কেন্দ্রটি ইসরাইলি সামরিক বাহিনীর বিভিন্ন রাসায়নিক ও প্রযুক্তিগত রসদ সরবরাহের মূল উৎস।


পাল্টা হামলার আগুনের লেলিহান শিখা পৌঁছে গেছে জেবেল আলী বন্দর এবং কুয়েতের বিমান ঘাঁটিতেও। দুবাইয়ের জেবেল আলী বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর প্রধান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্রটি ইরানের লক্ষ্যবস্তু হয়েছে। এটি এই অঞ্চলে মার্কিন নৌবহরের সবচেয়ে বড় সাপোর্ট হাব।

পাশাপাশি, কুয়েতের আহমেদ আল-জাবের বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর আবাসন এবং রাডার সিস্টেমগুলো ড্রোন হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে বলে ইরান দাবি করেছে। সেখানে মার্কিন বিমান বাহিনীর ৩৩২তম এক্সপেডিশনারি স্কোয়াড্রন মোতায়েন রয়েছে।


ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবার সৌদি আরবের মাটিতে অবস্থিত মার্কিন মালিকানাধীন জ্বালানি কেন্দ্রগুলোতেও সরাসরি আঘাত হেনেছে। আল জুবাইল শিল্পাঞ্চলে অবস্থিত এ অঞ্চলের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, যাতে মার্কিন জায়ান্ট এক্সন মবিল, সা দারা এবং ডার্ক কেমিক্যালের মালিকানা রয়েছে, সেটি ইরানি মিসাইলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আল জুয়াইমাহ এলাকায় মার্কিন কোম্পানি শেভরন ফিলিপসের কেন্দ্রেও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেহরান।


ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের দেশের পেট্রোকেমিক্যাল শিল্প এবং জাতীয় পরিকাঠামোতে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদেই এই ‘শাস্তিমূলক’ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতদিন যারা ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি দিচ্ছিল, এখন তাদের নিজেদেরই সবচেয়ে মূল্যবান অর্থনৈতিক ও সামরিক স্থাপনাগুলো আগুনের লেলিহান শিখায় জ্বলছে। ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগেই ইরানের এই আগ্রাসী আক্রমণ মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মাত্রায় নিয়ে গেল। এখন দেখার বিষয়, ওয়াশিংটন ও তেল আবিব এই বিশাল ক্ষয়ক্ষতির পর কী পদক্ষেপ নেয়।

তথ্যসূত্র: ফারস নিউজ ও প্রেস টিভি

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর