লেবাননকে রক্ষায় অনড় ইরান, তেহরান-ওয়াশিংটন টানাপোড়েন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম

আমেরিকা ও ইরানের মধ্যে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। এই চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত কি না, তা নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে তৈরি হয়েছে তীব্র মতভেদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, লেবাননকে বাদ দিয়ে কোনো যুদ্ধবিরতি সম্ভব নয়।

আমেরিকার সাথে সম্ভাব্য আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, লেবানন ও হিজবুল্লাহ ইরানের অবিচ্ছেদ্য মিত্র এবং তারা এই যুদ্ধবিরতি চুক্তিরই একটি অংশ।

তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কর্তৃক ঘোষিত যুদ্ধবিরতির বিবৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেখানে লেবাননের গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ ছিল। গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য চড়া মূল্য দিতে হবে এবং এর জবাব হবে অত্যন্ত কঠোর। দ্রুত এই আগুন নেভান।

ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পিকার গালিবাফের সুরেই সুর মিলিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে প্রস্তাবিত আলোচনার কোনো অর্থ থাকবে না। তার মতে, লেবাননে ইসরাইলের এই 'ক্রমাগত আক্রমণ' প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন এবং এটি সম্ভাব্য স্থায়ী চুক্তির ক্ষেত্রে ইসরাইলের 'প্রতারণা ও প্রতিশ্রুতিহীনতার' এক বিপজ্জনক লক্ষণ।

ইরানের এই অনড় অবস্থানের বিপরীতে ইসরাইল এবং আমেরিকা জানিয়েছে, বর্তমান যুদ্ধবিরতির পরিধিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বৃহস্পতিবার এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, প্রয়োজন অনুযায়ী তারা লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাবেন।

এই কূটনৈতিক লড়াইয়ের মধ্যেই গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় শত শত মানুষ হতাহত হয়েছেন। এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে এবং ইরানের নেতাদের আরও ক্ষুব্ধ করে তুলেছে। তেহরানের মতে, যুদ্ধবিরতি কেবল ইরান-আমেরিকা সীমান্তের উত্তেজনার বিষয় নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সাথে যুক্ত।

লেবানন কি এই যুদ্ধবিরতির অংশ? এই একটি প্রশ্নের উত্তরের ওপরই এখন ঝুলে আছে মধ্যপ্রাচ্যের শান্তি। ইরান যেখানে লেবাননকে রক্ষার দাবিতে অনড়, সেখানে ইসরায়েলের অব্যাহত হামলা পুরো কূটনৈতিক প্রক্রিয়াকেই ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে।

তথ্যসূত্র: সিএনএন-আল জাজিরা-বিবিসি

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর