হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

লেবাননে বড় ধরনের সামরিক অভিযানের একদিন পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর প্রয়োজন অনুযায়ী যেখানেই হোক হামলা চালিয়ে যাবে ইসরাইল। বৃহস্পতিবার জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, আমরা হিজবুল্লাহর ওপর পূর্ণ শক্তি, নির্ভুলতা এবং দৃঢ়তার সাথে আঘাত করে যাচ্ছি।

তিনি আরও যোগ করেন, আমাদের বার্তা স্পষ্ট, যারাই ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাবে, আমরা তাদের ওপরই পাল্টা আঘাত করব। ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে এই অভিযান চলবে।

বুধবার লেবাননজুড়ে ‘অপারেশন ইটারনাল ডার্কনেস’ নামে এক বিশাল বিমান হামলা চালায় ইসরাইল। এই হামলায় কমপক্ষে ২৫৪ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহর সদর দপ্তর, গোয়েন্দা কেন্দ্র এবং অস্ত্রাগারসহ শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এমনকি হিজবুল্লাহর বর্তমান নেতা নাঈম কাসেমের সচিব আলী ইউসুফ হারশিকেও হত্যার দাবি করেছে তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও নেতানিয়াহু তা লেবানন বা হিজবুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে ইঙ্গিত দিয়েছেন।

ইসরাইলের দাবি, উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহর হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তারা এই লড়াই থেকে পিছিয়ে আসবে না। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে।

একাত্তর/আরএ
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর