শত্রুর জন্য অপেক্ষা করছে বড় আঘাত: আইআরজিসি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম

আমেরিকা ও ইসরাইল যদি আবারও আগ্রাসন শুরু করে, তাহলে দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুশিয়ারী দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি আলাদা বার্তায়, প্রতিরোধ ফ্রন্টের শক্তি এবং শত্রুপক্ষকে মোকাবিলার প্রস্তুতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন, আগের চেয়ে বহুগুণ শক্তিতে আগ্রাসনের জবাব দেয়া হবে।

জেনারেল ইসমাইল কানি তাঁর সোশ্যাল মিডিয়া বার্তায় উল্লেখ করেছেন, বর্তমানে 'প্রতিরোধ ফ্রন্ট' পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং সুসংহত। তিনি গুরুত্ব দিয়ে বলেন, লেবাননের হিজবুল্লাহসহ এই ফ্রন্টের প্রতিটি গুরুত্বপূর্ণ উপাদানকে ইরানের সমর্থন অব্যাহত থাকবে।

দক্ষিণ লেবাননের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস সাক্ষী ইহুদিবাদী ইসরাইল গত কয়েক দশকে কোনো যুদ্ধই তাদের লক্ষ্য অর্জন করে শেষ করতে পারেনি, আর পারবেও না। লেবাননেও তাদের এই পরাজয়ের ঐতিহাসিক ধারা অব্যাহত থাকবে।

অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি ফারস নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনী এবং ইসরাইলি শাসনের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, শত্রুপক্ষ যদি পুনরায় কোনো হামলার ধৃষ্টতা দেখায়, তবে ইরান এবং প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে তাদের আরও ভয়াবহ আঘাত সইতে হবে।

আসাদি আরও স্পষ্ট করেন, শত্রু পক্ষ হরমুজ প্রণালীতে তাদের ‘বুলিং’ বা খবরদারি চালানোর চেষ্টা করছে, যা ইরান কখনোই হতে দেবে না। তিনি জোর দিয়ে বলেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরান এবং এর প্রতিবেশী দেশগুলোর সংশ্লিষ্ট অঞ্চল; এখানে মার্কিনিদের মত প্রকাশের অধিকার নেই।

যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে এই জেনারেল বলেন, আমরা স্পষ্ট বলে দিতে চাই, এটি ভেনিজুয়েলা নয় যে আপনারা চাইলেই সম্পদ লুটে নেবেন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং এ দেশের মহান জাতি আপনাদের এই লুণ্ঠন চেষ্টার বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। সব মিলিয়ে ইরানি সামরিক কর্মকর্তাদের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনার মাঝে তেহরানের অনমনীয় অবস্থানকেই পুনরায় ফুটিয়ে তুলেছে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ ও ফারস নিউজ

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর