ইরানি নাবিকদের মুক্তি দিয়ে পাকিস্তানে পাঠালো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৪ মে ২০২৬, ০২:৩৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝে এক বিরল কূটনৈতিক অগ্রগতির খবর পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে চলমান নৌ-উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র একটি ইরানি জাহাজের ২২ জন নাবিককে উদ্ধার করে পাকিস্তানে পাঠিয়েছে। খবর রয়টার্সের।

সোমবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্রু সদস্যদের সোমবারেই আনুষ্ঠানিকভাবে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাকিস্তান এই উদ্যোগকে দুই দেশের মধ্যে আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।


গত মাসে ওমান উপসাগরের চাবাহার বন্দরের কাছে 'তুসকা' নামক ইরানি পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করে মার্কিন বাহিনী। জাহাজটি মূলত 'ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইনস' এর অংশ, যার ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী, জাহাজটি যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ লঙ্ঘন করেছিল এবং প্রায় ছয় ঘণ্টা ধরে দেয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর সেটিকে আটক করা হয়। অন্যদিকে, ইরান এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করে জাহাজ ও নাবিকদের মুক্তির দাবি জানিয়ে আসছিল।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ জন নাবিককে মুক্তি দেয়ার পাশাপাশি জাহাজটিকেও প্রয়োজনীয় মেরামত শেষে পাকিস্তানি জলসীমায় আনা হবে। এরপর জাহাজটি তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হবে। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। উল্লেখ্য যে, গত মাসে পাকিস্তানে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল।


ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধটি চার সপ্তাহ আগে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে স্থগিত হয়েছিল। তবে কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও সমুদ্রপথে একে অপরের বাণিজ্যিক জাহাজ জব্দ এবং নৌ-সংঘাত অব্যাহত রয়েছে। এমন এক অস্থিতিশীল পরিস্থিতিতে নাবিকদের মুক্তি দেয়ার এই ঘটনাটি বড় কোনো সমঝোতার পথ প্রশস্ত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বর্তমানে নাবিকরা পাকিস্তান পৌঁছেছেন এবং সেমবারই হস্তান্তরের মাধ্যমে তারা তাদের পরিবারের কাছে ফেরার সুযোগ পাবেন। এই মানবিক পদক্ষেপটি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার বরফ গলাতে সাহায্য করে কি না, এখন সেটিই দেখার বিষয়।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর