কড়া নিয়মে বদলে যাচ্ছে ব্রিটেনের অভিবাসন চিত্র

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

ব্রিটেনের অভিবাসন নীতি ও রাজনীতির সমীকরণে বড়সড় মোড় এনে দিয়েছে নতুন সরকারি পরিসংখ্যান। কোভিড-১৯ মহামারির সময় বাদ দিলে গত প্রায় তিন দশকের মধ্যে সর্বনিম্ন বার্ষিক নিট অভিবাসনের রেকর্ড গড়েছে দেশটি। গত জুনের শেষ পর্যন্ত এক বছরে নিট অভিবাসন আগের বছরের ২ লাখ ৪ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ৭৭ হাজারে, যা মহামারির বাইরে ১৯৯৭ সালের পর সবচেয়ে কম।

কর্মী, শিক্ষার্থী ও আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে কড়া নিয়মকানুন চালুর ফলেই এই পতন ঘটেছে বলে মনে করা হচ্ছে। ২০১০ সালে সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রথম নিট অভিবাসন কয়েক হাজারে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও সেই লক্ষ্য ছুঁতে পারেননি; অথচ ২০২৩ সালের মার্চে প্রায় ১০ লাখ (৯ লাখ ৪৪ হাজার)-এর রেকর্ড উচ্চতা থেকে এখন বার্ষিক নিট অভিবাসন কমেছে প্রায় ৯০ শতাংশ।

এই পরিসংখ্যান নিয়ে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, সরকার অভিবাসন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে, তবে এটিকে আরও ন্যায্য করতে আরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তাঁর ভাষায়, সংস্কার এখানেই থেমে থাকছে না; বরং নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে অবদানকে পুরস্কৃত করার মতো একটি ন্যায্য ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য।


সংখ্যা কমলেও অভিবাসন নিয়ে রাজনৈতিক উত্তাপ কিন্তু কমেনি। এক দশকের বেশি সময় ধরে বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসনই ব্রিটেনের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে, আর ২০১৬ সালের ব্রেক্সিট ভোটেও ইউরোপীয় ইউনিয়ন থেকে অবাধ অভিবাসনের উদ্বেগ বড় ভূমিকা রেখেছিল।

চলতি সপ্তাহে প্রকাশিত ইউগভের এক জরিপে দেখা গেছে, অর্থনীতির পরই ভোটারদের দ্বিতীয় বড় দুশ্চিন্তার বিষয় অভিবাসন। পপুলিস্ট দল রিফর্ম ইউকে এই পরিসংখ্যানকে ‘উদ্‌যাপনের কারণ’ মানতে নারাজ; তাদের দাবি, কনজারভেটিভ ও লেবার সরকারের আমলে দীর্ঘদিন উচ্চ অভিবাসনের চাপে জনসেবা ও আবাসন খাতে চাপ পড়েছে।

এর পাশাপাশি ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের ছবি সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতীক হিসেবে সামনে এসেছে। আলোচ্য সময়ে আশ্রয়ের আবেদন ৭৩ হাজারে নেমে এলেও, যা আগের বছরের চেয়ে এক-পঞ্চমাংশের বেশি কম, তবু তা ২০০৪ থেকে ২০২১ সালের তুলনায় বেশি।


সাম্প্রতিক বছরগুলোতে কনজারভেটিভ ও লেবার সরকারগুলো ওয়ার্ক ভিসায় কড়াকড়ি বাড়িয়েছে; এর মধ্যে নির্ভরশীলদের আনার ওপর নিষেধাজ্ঞা এবং দক্ষ স্নাতক পর্যায়ের কর্মীদের মধ্যে আগমন সীমিত রাখতে উচ্চ বেতনসীমার শর্ত যুক্ত হয়েছে। চলতি মাসের শুরুতেই লেবার সরকার স্থায়ী বসবাসের মানসম্মত অপেক্ষার সময় ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার পরিকল্পনাও সামনে এনেছে।

থিংকট্যাংক ব্রিটিশ ফিউচারের পরিচালক সুন্দর কাটোয়ালার মতে, নিট অভিবাসনের এই বড় পতন সাধারণ মানুষের বড় অংশকেই চমকে দেবে, কারণ অনেকেই এখনো ভাবেন অভিবাসন বাড়ছে। তাঁর পরামর্শ, কেবল অভিবাসন কমানোর বিতর্কে আটকে না থেকে ভবিষ্যতে কী করণীয় এবং টেকসই অভিবাসনের মাত্রা কত হওয়া উচিত, তা নিয়ে ভাবা দরকার।

অন্যদিকে অর্থনীতিবিদেরা সতর্ক করছেন, অভিবাসন দীর্ঘমেয়াদে কমতে থাকলে ব্রিটেনের শ্রমশক্তি সংকুচিত হবে, প্রবৃদ্ধির সম্ভাবনায় টান পড়বে এবং সরকারি অর্থব্যবস্থার ওপর চাপ বাড়বে। গত এপ্রিলে অক্সফোর্ড ইকোনমিকস হিসাব দিয়েছিল, দীর্ঘমেয়াদে নিট অভিবাসন শূন্যে নেমে এলে ২০৬০ সাল নাগাদ দেশটির অর্থনীতি মূল পূর্বাভাসের তুলনায় ১৫ শতাংশেরও বেশি ছোট হয়ে যেতে পারে; জনসংখ্যা কমলে জনসেবার চাহিদা কিছুটা কমলেও কর রাজস্ব কমে যাওয়ায় সরকারি ঋণ বেড়ে যাবে।

গত তিন দশকে ইইউ সম্প্রসারণ ও ব্রেক্সিটের পর যে দ্রুত জনমিতিক পরিবর্তন ঘটেছে, নতুন এই পরিসংখ্যান তারই এক নাটকীয় বাঁকবদল।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
আবারও বড় ধরনের হোঁচট খেলো ট্রাম্পের অভিবাসন নীতি। ট্রাম্প প্রশাসনের ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত অভিবাসন ভিসা নিষেধাজ্ঞা এক ঐতিহাসিক রায়ে বাতিল করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। ম্যানহাটনের...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
৯ মাস ধরে চলা সংঘাতে যখন বিশ্ব জ্বালানি বাজার টালমাটাল, সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে, ঠিক তখনই নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে ইসরাইল ও...
সীমান্তের উত্তাপ আর পুরোনো ক্ষতের ওপর এবার যেন নতুন করে ঘি ঢেলে দিয়েছে পাকিস্তানের দুটি নাটক ও সিরিজকে ঘিরে শুরু হওয়া তুমুল বিতর্ক। ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামের কাছে বৈসরন তৃণভূমিতে...
প্রায় তিন কোটি মানুষের ব্যস্ত এই ঢাকা শহরে চিকিৎসাব্যবস্থার চড়া খরচে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই পুরান ঢাকার সুত্রাপুরের ফরাশগঞ্জে এক টুকরো স্বস্তির আলো হয়ে দাঁড়িয়ে আছে মাওলা...
ইচ্ছাটা থাকে প্রবল, কিন্তু ঘুমের রাজ্যে হারিয়ে গিয়ে কখন যে সূর্যের আলো জানালার ফাঁক গলে ঢুকে পড়ে, টেরই পাওয়া যায় না, ফজরের নামাজে সময়মতো ওঠার লড়াইটা এমনই চেনা আর কঠিন। অথচ ফজরের নামাজ মুমিনের জন্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর