লন্ডনে মেট্রোরেল চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু

 বড় ভোগান্তির শঙ্কা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

কর্মপরিবেশ নিয়ে চলমান বিরোধের জেরে লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেল বা ‘টিউব’ চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হওয়ায় শহরজুড়ে যাতায়াতে বড় ধরনের বিলম্ব ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় এই ধর্মঘট শুরু হয়, যা ধারাবাহিক কর্মবিরতির প্রথম ধাপ।

রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়নের সদস্য চালকেরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন। নতুন কর্মপরিকল্পনা চাপিয়ে দেওয়ার বিরোধিতায় বুধবার ইউনিয়ন ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয়; তাদের মতে, এসব ব্যবস্থা বিদ্যমান চুক্তিগুলোকে দুর্বল করবে এবং কর্মপরিবেশ আরও খারাপ করে তুলবে।

আরএমটির তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন ব্যবস্থার আওতায় চালকদের ট্রেন চালানোর সময় বাড়বে, কর্মঘণ্টা দীর্ঘ হবে, শিফট আগে শুরু ও পরে শেষ হবে, স্বল্প নোটিশে শিফট পরিবর্তন করা যাবে এবং বিদ্যমান বদলি অধিকার ও বার্ষিক ছুটির ব্যবস্থায় আঘাত আসবে।

এক বিবৃতিতে আরএমটির সাধারণ সম্পাদক এডি ডেম্পসি জানান, কোনো চালকের স্বার্থ বা অধিকার ক্ষুণ্ন হবে না, এমন নিশ্চয়তার জন্য ইউনিয়ন ধারাবাহিকভাবে দাবি জানিয়ে এলেও লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষ সে আশ্বাস দিতে ব্যর্থ হয়েছে।

বর্তমান ২৪ ঘণ্টার ধর্মঘটের পাশাপাশি আগামী কয়েক মাসে আরও কয়েক দফা ধর্মঘটের পরিকল্পনা ঘোষণা করেছে ইউনিয়ন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ ডিসেম্বর, ৪ ও ৬ জানুয়ারি এবং ১৭, ২৩ ও ২৫ ফেব্রুয়ারি এসব ধর্মঘট পালন করা হবে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

একাত্তর/এআরএস
সরকারের পরিকল্পিত ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভে কার্যত স্থবির হয়ে পড়েছে বেলজিয়াম। ধর্মঘটের জেরে সোমবার দেশটির বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং গণপরিবহন...
আবাসন সংকট ও আকাশছোঁয়া বাড়িভাড়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্পেন। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় আগাম সাধারণ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বুধবার দেশজুড়ে পালিত সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন ৩০ লাখেরও...
লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
উন্নত চিকিৎসার জন্য তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার জন্য ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় আসছেন।
জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৮ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। ওেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর