পাপুয়া নিউ গিনিতে বন্যা ও ভূমিধসে নিহত ২৩

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৪:১৪ পিএম

পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে সেখানে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেসে গেছে।

জাতীয় দুর্যোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক লুসেটম্যান সোমবার জানান, নিহতদের মধ্যে এক মা ও শিশু রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে অনেক এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এএফপি’র।

তিনি জানান, সিম্বু প্রদেশের বিভিন্ন অঞ্চলে তিনটি পৃথক ভূমিধসে ২৩ জন মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকায় পাহাড়ি এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে খবরে জানানো হয়।

সিম্বু প্রদেশটি ছয়টি জেলা নিয়ে গঠিত এবং এর জনসংখ্যা প্রায় ৩ লাখ ৭৬ হাজার। এ প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউ উপকূলীয় এলাকায় আঘাত হানায় সেখানের লোকজনও ক্ষতির মুখে পড়েছে। সরকার এ দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সহায়তা বরাদ্দ করেছে।

২০২২ সালের বিশ্ব ঝুঁকি সূচক অনুযায়ী, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পাপুয়া নিউ গিনি বিশ্বের ১৬তম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর