পাপুয়া নিউগিনিতে ৭ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১১:২৩ এএম

পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলের প্রত্যন্ত পূর্ব সেপিক প্রদেশে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠের ৬৪ কিলোমিটার গভীরে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, কিছু হতাহতের ঘটনা ঘটতে পারে কিন্তু সৌভাগ্যক্রমে এর প্রভাব তুলনামূলকভাবে স্থানীয় হবে। তবে এ এলাকার জনসাধারণকে ‘শক্তিশালী আফটারশক’র সাম্ভাব্যতার জন্য সতর্ক করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মিরর।

ভূমিকম্পটি প্রথম অনুভূত হয়েছিল পূর্ব সেপিক প্রদেশের ছোট শহর আম্বুন্তিতে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আম্বুন্টি থেকে ৩২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। শুক্রবার ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর এটি আঘাত হানে।

ইউএস সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, শনিবার পাপুয়া নিউ গিনিতে ২০:২২ ইউটিসিতে ৭.০ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে; সমস্ত উপলব্ধ তথ্যের ভিত্তিতে এ ভূমিকম্প থেকে সুনামির কোনো হুমকি নেই।

ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি ওশেনিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে আঘাত করেছিল। আশপাশের বেশ কয়েকটি অঞ্চলেও এর কম্পন অনুভূত হয়েছে।

 

একাত্তর/জো
পানামার দক্ষিণ উপকূলে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া ১৪৭টি শক্তিশালী আফটারশকের কারণে কেঁপে উঠেছে পুরো দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
প্রবল ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড কলম্বিয়ায় অলৌকিকভাবে বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার ৭.৪ মাত্রার শক্তিশালী...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর