কাশ্মীরে তিন ‘সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা, অভিযোগের আঙুল পাকিস্তানের দিকে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি সীমান্ত) অতিক্রম করার সময় ভারতীয় সেনাদের গুলিতে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। এসময় পাকিস্তানি সেনারা ওই সন্ত্রাসীদের রক্ষা করতে ভারতের দিকে পাল্টা গুলি ছুঁড়েছে বলে অভিযোগ উঠেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় এ ঘটনা ঘটে। তবে এ হামলার কারণ ও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।  

পীর পাঞ্জাল ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার পিএমএস ধিল্লন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করেছে।

ধিল্লন আরও বলেন, তিনজন সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এসময় সেনাদের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয় এবং তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তৃতীয় সন্ত্রাসীকে হত্যা করা হলেও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ পাকিস্তানি সেনারা পাল্টা গুলি চালিয়ে মরদেহ উদ্ধারে হস্তক্ষেপ করেছে। 

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে দুটি একে রাইফেল, একটি পিস্তল, সাতটি হ্যান্ড গ্রেনেড, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং পাকিস্তানের মুদ্রা পাওয়া গেছে। 

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গুলিবর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছিল। পাশাপাশি সীমান্তে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। 

ভারতীয় সেনা সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতিতে পাক-ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। 

আরবিএস  
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর