পশ্চিমবঙ্গে ২০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০২:১৬ পিএম

রক্তের বন্যায় ভেসে যাবে স্কুল। ক্লাসরুমে ক্লাসরুমে রাখা আছে বোমা। সকাল হলেই একের পর এক বিস্ফোরণ। এমন এক চিঠি এসেছে পশ্চিমবঙ্গের ২০০ স্কুলে। এ ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতার স্কুলগুলোতে।

তবে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো স্কুলে মেলেনি কোনো বোমার সন্ধান। তবে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে এই বিষয়ে অবগত করা হয়েছে। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসর। 

কলকাতা, শিলিগুড়িসহ পশ্চিমবঙ্গের প্রায় ২০০টি স্কুলে ইমেইলে বিস্ফোরণের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে কারা এই মেইল পাঠালো বা কেনই পাঠানো হলো, তা স্পষ্ট নয়। মেইলে রয়েছে দুইটি নাম- ডল ও চ্যাং।

রোববার দিবাগত রাত ১২ টার স্কুলগুলোর মেইল আইডিতে এসব মেইল পাঠানো হয়। ওই মেইলে লেখা ছিল, ‘প্রত্যেক ক্লাসরুমে বোমা প্ল্যান্ট করা আছে। এক নিমেষে বিস্ফোরণ ঘটানো হবে। যখন সবাই স্কুলে থাকবে, তখনই ঘটবে বিস্ফোরণ। রক্তের বন্যায় ভেসে যাবে সবাই।’

অভিনব ভারতী হাইস্কুলসহ একাধিক স্কুলে এই বোমাতঙ্ক ছড়িয়েছে। অভিনব ভারতী হাইস্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সামন্ত জানান, ভোররাত থেকে মেইলগুলো আসতে শুরু করে। স্কুলের শ্রেণিকক্ষগুলোয় অভিযান চালানো হয়েছে। 

তবে মেইলগুলো ভুয়া বলেই মনে হচ্ছে বলে জানান প্রিন্সিপাল শ্রাবণী। ফলে ছাত্রদের নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ নেই বলে উল্লেখ করেন তিনি।

কলকাতা পুলিশ এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তবে লোকসভা ভোটের মুখে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা ছড়িয়েছে শহরে।

 

একাত্তর/জো
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর