পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৯ পিএম

পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণাঞ্চলীয় করাচিতে পাঁচ জাপানি নাগরিককে বহনকারী একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। 

এসময় পুলিশের হাতে এক আত্মঘাতী বোমা হামলাকারী এবং আরও এক জঙ্গি নিহত হয়। তবে হামলার শিকার হওয়া সবাই জীবিত আছেন। পুলিশের এক মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তান সরকারকে উৎখাত করে দেশটিতে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায় ইসলামপন্থি জঙ্গিরা। গত কয়েক বছরে পাকিস্তানের একের পর এক রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তারা। তাদের লক্ষ্যবস্তু হয়েছেন মূলত বিদেশি নাগরিকরা।

পুলিশের মুখপাত্র আবরার হুসেন বালোচ বলেছেন, হামলার ঘটনায় বেঁচে যাওয়া জাপানিদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তবে এই হামলা কোন জঙ্গি গোষ্ঠী চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর