লালু-কন্যার প্রতিদ্বন্দ্বী আরেক লালু

আপডেট : ০৩ মে ২০২৪, ০৭:৩১ পিএম

ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের হারানো আসন পুনরুদ্ধারে নেমেছেন তার কন্যা রোহিণী আচার্য। বিহারের সারান আসনে এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছে তিনি।

কিন্তু বিভ্রান্তি দেখা বেধেছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম নিয়ে, হুবহু বাবার নামের নাম। রোহিণীর প্রতিযোগী আরেক লালুপ্রসাদ যাদব।

এই লালু বিহারের সারান জেলার এক কৃষক। সাবেক মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে তার নামের যেমন মিল, তেমনি মিল দুইজনের রাজনৈতিক দলের নামেও। কৃষক লালুর দলের নাম রাষ্ট্রীয় জনসম্ভাবনা দল (আরজেপি)। আর এই দল থেকে রোহিণী আচার্যের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।

আর এ কারণেই প্রতিদ্বন্দ্বীরা নতুন লালুকে নানা উপাধি দিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন। তবে এ সবে পাত্তা দিচ্ছেন না কৃষক লালু। আর তার খুব একটা সমর্থনও নেই। তিনি রোহিণীর ভোট কাটতে ক্রীড়নক হিসেবে নেমেছেন বলেও মন্তব্য অনেকের।  

এর আগেও কৃষক লালু কয়েকদফায় ভোট করেছেন। এমনকি ২০১৭ ও ২০২২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে প্রয়োজনীয় সংখ্যক প্রস্তাবক জোগাড় করতে ব্যর্থ হন তিনি। এ কারণেই রাষ্ট্রপতি নির্বাচনে লালুর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

কিন্তু নির্বাচনকে তিনি স্বভাবজাত বিষয় হিসেবেই নিয়েছেন। এই লালু বলেন, গত কয়েকবার সারান থেকে নির্বাচনে করেছি। সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধেও প্রার্থী হয়েছিলাম। এবার আমি তার কন্যা রোহিণীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি।

আগে হারলেও এবার ভোটে বিজয়ী হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। লালুর ধারণা, সারণের মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়ে আনবেন।

বিহারে অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। তিনি ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। ১৯৯০ সাল থেকে কয়েক দফায় মুখ্যমন্ত্রী হন। তার স্ত্রী রাবড়ি দেবীও মুখ্যমন্ত্রী ছিলেন।  

এক সময় প্রবাদ ছিলো যে, সামোসাতে যতোদিন আলু থাকবে, ততোদিন বিহারে চলবে লালুপ্রসাদ যাদবের শাসন।

কিন্তু লালুপ্রসাদ যাদব পরিবারের বিহার শাসনের পাট চুকেছে প্রায় দুই দশক আগে। তার দল রাজ্য ক্ষমতা থেকে ছিটকে গেছে ২০০৫ সালে। এরপর একাধিক মামলায় সাজা হয় এক সময়ের প্রতাপশালী লালুর।

আরবি
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর