শপথের সময় ভারতের রাষ্ট্রপতি ভবনে রহস্যময় প্রাণী!

আপডেট : ১০ জুন ২০২৪, ০৬:২৮ পিএম

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে ফেলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। নতুন মন্ত্রিসভার আরো ৭১ জন সদস্য শপথ নিয়েছেন। 

বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ফের ক্ষমতায় আসার পর ব্যাপক জমকালো আয়োজনে হয় মোদীর শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন প্রাধান্য দেওয়া প্রতিবেশী দেশগুলোসহ সাতটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের তাদের প্রতিনিধিরা। 

এছাড়াও বিশিষ্ট ব্যক্তি, শিল্পপতি, চলচ্চিত্র তারকাসহ বিভিন্ন শ্রেণি, পেশার প্রায় আট হাজার অতিথিকে আমন্ত্রিত করে আনা হয় দিল্লির রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে। তবে এসবের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছে রাষ্ট্রপতি ভবনের গ্র্যান্ড প্রাঙ্গণে অন্য এক অতিথি।

আজতাক টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানের একটি ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের তীক্ষ্ণ চোখ দিয়ে একটি প্রাণীকে রাষ্ট্রপতি ভবনের করিডোরে ঘোরাফেরা করতে দেখেছেন।

অনেকের দাবি, মঞ্চের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলাকালীন একটি চিতাবাঘকে রাষ্ট্রপতি ভবনে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গেছে। বিজেপি সাংসদ দুর্গা দাস যখন মঞ্চে অফিসিয়াল প্রক্রিয়া চালাচ্ছিলেন তখন এই ঘটনা ঘটে।

তবে এটি কি চিতাবাঘ, না সাধারণ বিড়াল, নাকি একটি কুকুর?- ব্যাপকভাবে শেয়ার হওয়া ওই ভিডিওতে এ প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। একজন মন্তব্য করেছেন, এটি যদি একটি বিড়াল হয়, তাহলে ঠিক আছে। আর যদি এটি চিতাবাঘ হয়, তাহলে রক্ষীরা কী করছে? এই লঙ্ঘন, তাও রাষ্ট্রপতি ভবনে?

আরবি
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর