পাঞ্জাবে সাতদিনের জন্য ১৪৪ ধারা জারি

আপডেট : ২১ জুন ২০২৪, ০৮:০০ পিএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সাতদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে পাঞ্জাব সরকার এ পদক্ষেপ নিয়েছে। শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ভোটের পবিত্রতা রক্ষার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দেশজুড়ে স্থানীয় সময় আজ দুপুর দুইটা থেকে বিক্ষোভের ডাক দেয়। এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র দপ্তর পাঞ্জাবে এ সিদ্ধান্ত নিয়েছে।  

স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়, রাজ্যজুড়ে ২১ থেকে আগামী ২৭ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, সকল ধরনের সমাবেশ, র‍্যালি, মিছিল, বিক্ষোভ ও বৈঠক এসময় নিষিদ্ধ।

এছাড়া দপ্তর আরও জানিয়েছে, রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা হুমকির কারণে জনসমাগম হলে, তা সন্ত্রাসী ও দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু হতে পারে।

 

একাত্তর/জো
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর