পশ্চিমবঙ্গের পেঁয়াজ বাংলাদেশে চলে যাচ্ছে: মমতা

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৪:০১ পিএম

সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের পেঁয়াজ বাংলাদেশে চলে যাচ্ছে এবং এতে রাজ্যে পেঁয়াজের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের রাজ্যের চাহিদা মিটিয়ে পেঁয়াজ রপ্তানি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে আলু-পেঁয়াজসহ সবজির দাম আকাশছোঁয়া। মঙ্গলবার কৃষিপণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করতে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেন মমতা। এসময় তিনি এসব কথা বলেন। খবর এই সময়’র।

মমতা বলেন, এটা সত্যি সারাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে। কিন্তু দাম বৃদ্ধির বিষয়টিতে রাজ্যের এখতিয়ার নেই, এটা কেন্দ্রের বিষয়। কিন্তু কেন্দ্রীয় সরকার দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।

তিনি বলেন, আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশ। আমি তো দিতে মানা করিনি। আগে আমার চাহিদা মিটবে, তারপরে তো আপনি (কেন্দ্রীয় সরকার) দেবেন। তারা নাসিক থেকে নিক, আমার কোনো অসুবিধা নেই। আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফালোভী নিয়ে যাচ্ছে অন্য দেশে। 

মমতা বলেন, এটা দেখার দায়িত্ব কি আমার? এটা কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের দেখার কথা।

ওই বৈঠকে বিভিন্ন দপ্তরের মন্ত্রী, সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাজার কমিটি ও বাজার নিয়ন্ত্রণ সম্পর্কিত রাজ্য সরকারের টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

একাত্তর/জো
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর