আম্বানিদের বিয়ে বাণিজ্যে রমরমা মুম্বাই!

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৮:৫২ পিএম

মহাসমারোহে বসতে চলেছে আম্বানি সাম্রাজ্যের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের জাঁকজমকপূর্ণ আসর। গেলো চার মাস ধরে চলছে হাই প্রোফাইল এই জুটির প্রাক-বিবাহ অনুষ্ঠান। গুজরাটের জামনগরে বসেছিলো প্রথম প্রাক-আসর। কি ছিলো না সেখানে? বলিউড-হলিউড থেকে শুরু করে বিশ্বের তাবড় তাবড় ধনকুবেররা। এরপর ইতালিতে সমুদ্রপথেও হয়েছে বিশাল আয়োজন। বর্তমানে অনন্ত-রাধিকার বিয়ে বাণিজ্যে জমজমাট হয়ে উঠেছে অনন্ত-রাধিকার বিয়ে।

হয়েছে অনন্ত-রাধিকার সঙ্গীত আসরও। সেখানেও ছিলো দারুণ সব চমক। অনুষ্ঠানে গান গেয়েছেন মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। একটি অনুষ্ঠানেই আকাশছোঁয়া পারিশ্রমিক পেয়েছেন তিনি। শুধু জাস্টিনই নন, বড় অঙ্কের পারিশ্রমিকে গান গেয়েছেন র‍্যাপ গায়ক বাদশাও। জানা গেছে, এই দুই গায়ক মিলে ঝোপ বুঝে কোপ মেরেছেন, অর্থাৎ আম্বানি পরিবারের কোষাগার থেকে শত কোটি রুপি হাতিয়ে নিয়েছেন।

গায়ক কর্ণ অহুজার সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন বাদশা। খবর রটেছে, এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চার কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বাদশা। অনুষ্ঠানের ভিডিও এরইমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিকি কৌশল। সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকির ছবি ‘ব্যাড নিউজ়’-এর গান ‘তওবা তওবা’। কর্ণ অহুজার এই গানে ভিকির নাচে মজেছেন নেটাগরিকেরা। অনন্ত-রাধিকার সঙ্গীতানুষ্ঠানেও এমন একটি দৃশ্য ধরা পড়ে। কর্ণের গানের সঙ্গে পা মেলান ভিকিও।

অন্যদিকে সঙ্গীতানুষ্ঠানে গান গাইতে ৮৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন জাস্টিন বিবার। অনন্তের বোন ঈশার বিয়েতে গাইতে আসেন বিয়োন্সে। সেই সময় তিনি প্রায় ৩৩ কোটি টাকা নিয়েছিলেন। ১২ জুলাই মুম্বাইয়ে বসছে অনন্ত-রাধিকার বিয়ের আসর। যাতে অংশ নেবেন হলিউড-বলিউড থেকে শুরু করে বিশ্বের ধনকুবের ব্যক্তিত্বরা। আর এই বিয়েকে কেন্দ্র করে এরইমধ্যে পাঁচতারকা হোটেলে রুম পাওয়া মুশকিল হয়ে পড়েছে। এক রাতের জন্যে একটি হোটেল রুমের দর চড়েছে এক লাখ রুপি পর্যন্ত। অথচ সাধারণ সময়ে এসব রুমের মূল্য মাত্র ১৩ হাজার রুপি।

এআর
ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড বাজারের দখল নিতে রীতিমতো যুদ্ধে নেমেছেন বিশ্বের অন্যতম দুই শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ও মুকেশ আম্বানি।
এটা যেন কোন বিয়ে নয়, মাসের পর মাস ধরে চলমান কোন বিগ বাজেটের বাণিজ্যিক অনুষ্ঠান। রাজা-রানীর বিয়েও বোধকরি এতোটা বিলাসী হয় কিনা সন্দেহ আছে!
চলতি বছরের শুরু থেকেই নেট দুনিয়ার চর্চায় আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আর রাধিকার বিয়ে। সেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রাক বিবাহ উৎসব।
এরিমধ্যে দুই দফায় প্রি ওয়েডিং বা প্রাকবিবাহ পার্টি হয়ে গেছে। এবার বিয়ের আসর বসতে চলেছে মুম্বাইয়ে আম্বানি প্রাসাদ- আন্টলিয়ায়।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর