দেশবিরোধীদের তালিকা করে পাসপোর্ট বাতিলের উদ্যোগ

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৮:২২ পিএম

বিদেশে বসে দেশবিরোধী চক্রান্ত যারা করছেন তাদের তালিকা করে পাসপোর্ট বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।  

কোন কাজকে দেশবিরোধী বলা হবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটি আইনে বলা আছে। এছাড়া সঠিক তথ্য না পাওয়ার কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন বলে মনে করে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি। 

তাই সঠিক তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হবে বলে জানান আ ক ম মোজাম্মেল হক। 

মন্ত্রী আরও বলেন, বিদেশে বসে যারা মিথ্যাচার করছে, তারা কোন ব্যক্তির বিরুদ্ধে সেটা বলতে পারে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে হলে সেটা রাষ্ট্রদ্রোহ। যারা বিদেশে বসে এমন রাষ্ট্রদোহী কাজ করছে বলেই তাদের পাসপোর্ট বাতিলের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী রোহিঙ্গাদের প্রসঙ্গে বলেন, তাদের যেকোনো খারাপ কাজ করা থেকে কি করে বিরত রাখা যায় সেই নির্দেশা দেওয়া হয়েছে। 

সরকারি চাকরিতে ডোপ টেষ্টের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সব সরকারি চাকরিতেই ডোপ টেষ্ট হবে। আর এটি বাধ্যতামূলক করতে আইন করা হবে। 


একাত্তর/এনএ

পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
দেশীয় উদ্ভাবন জোরদারে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর