হাওর এলাকায় আর কোন রাস্তা না করার সিদ্ধান্ত

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৯:১৯ পিএম

হাওর এলাকায় আর নতুন করে রাস্তাঘাট হবে না। যদি করতে হয় তাহলে উড়ালসড়ক করতে হবে। এ ছাড়া যেসব রাস্তা আছে সেগুলোতে ছোট ছোট সেতুর কথাও ভাবছে সরকার।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে হাওর এলাকায় আগাম বন্যা পরিস্থিতি প্রসঙ্গেআলোচনা করতে গিয়ে এসব সিদ্ধান্ত এসেছে। পরে তা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব।

সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভা সুস্পষ্ট নির্দেশনাদিয়েছে, হাওর এলাকায় কোনো রাস্তাঘাট আর করা যাবে না। করতে হলে এলিভেটেড করতে হবে।

এ ছাড়া যেসব রাস্তা হয়েছে, সেখানে আধা কিলোমিটার পরপর দেড়শ’ থেকে দুইশ’মিটারের সেতু করে দেয়া যায় কিনা, সেটিও দেখতে বলা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, সিলেটের পানিটা মূলত নামে অষ্টগ্রামের দিক দিয়ে। সেখানেযে রাস্তা করা হয়েছে মিঠামইন থেকে অষ্টগ্রাম, সেটা কোনো প্রভাব ফেলছে কিনা, সেটি দেখতেবলা হয়েছে।

তিনি জানান, কিছু সেতু আছে। তারপরও সার্ভে করতে বলা হয়েছে। সড়কের কারণেকোথাও পানি আটকে যায়, তাহলে আধা কিলোমিটার দূরত্বে সেতু করা যায় কিনা, তা বিবেচনা করতে।

আরও পড়ুন: মোংলায় বিবস্ত্র করে দুই ভাইকে নির্যাতন, গ্রেপ্তার চার

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই এলাকায় বছরে প্রায় পাঁচ হাজার মিলিমিটারবৃষ্টি হয়। কিন্তু এবার এক থেকে ৬ এপ্রিল হয়েছে এক হাজার ২শ মিলিমিটারের বেশি।

এর ফলে স্বাভাবিকভাবেই উপর থেকে পানি চলে এসেছে। প্রায় ৫ হাজার হেক্টরফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ২ লাখ ৭০ হাজার হেক্টর চাষ হয়। আর বৃষ্টি না হলেসমস্যা হবে না।

 

একাত্তর/আরবিএস  

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সরকার। 
দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যায় প্রায় আট হাজার কিলোমিটার সড়ক ও এক হাজার ১০১টি সেতু-কালভার্টের ক্ষতি হয়েছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর