চলতি বছর হজে যেতে পারবেন ৫৭ হাজার জন

আপডেট : ১২ মে ২০২২, ০৬:৩৮ পিএম

চলতি বছর সরকারি, বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী মক্কা- মদিনায় যেতে পারবেন বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজযাত্রী রয়েছেন। ঢাকা হয়ে সৌদি আরব গমনেচ্ছু হজযাত্রীদের প্রি-এরাইভাল ইমিগ্রেশন  ঢাকায় সম্পন্ন হবে বলে সভায় জানানো হয়।

কমিটির সদস্য ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, শওকত হাচানুর রহমান (রিপন), মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ সভায় অংশ নেন।

আরও পড়ুন: জব্দ করা তেল বোতলে লেখা দামে কিনতে ক্রেতাদের ভিড়

সভায় কমিটির ১০তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এছাড়া ১০তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।


একাত্তর/আরএ

দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৯০টি ফ্লাইটে মোট ৩৬,১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার সামগ্রী ইতিমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর