বিশ্ব বাজারের অস্থিরতায় বাড়ছে ৫৩টি ওষুধের দাম

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১০:০৯ পিএম

বিশ্ব বাজারে বেড়েছে ওষুধ তৈরির কাঁচামালের দাম। তাই ওষুধের দাম সমন্বয় করায় বাড়তে যাচ্ছে ১৯টি জেনেরিকের মোট ৫৩টি ওষুধের দাম।

দাম বাড়ার তালিকায় আছে প্যারাসিটামল, মেট্রোনিডাজল, অ্যামোক্সিসিলিন, খাবার স্যালাইন। বিশ্ববাজারে কাঁচামালের দাম বাড়ার কারণেই এসব ওষুধের দাম বাড়তে যাচ্ছে বলে জানালো ওষুধ প্রশাসনসহ এই খাতের ব্যবসায়ীরা।

সর্দি কাশি জ্বরের মতো সাধারণ রোগ বালাইয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ নাম প্যারাসিটামল। এন্টিবায়েটিক অ্যামোক্সিসিলিন কিনতেও গুণতে হবে বাড়তি টাকা। কারণ বিশ্ববাজারে এসব ওষুধ তৈরির কাঁচামালের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আইয়ুব হোসেন জানান, ১৯টি জেনেরিকের ওষুধের দাম সমন্বয় করার কারণে বাড়তে যাচ্ছে ৫৩ রকমের ওষুধের দাম।

যেখানে ৮০ পয়সার প্যারাসিটামল ট্যাবলেটের দাম হবে ভ্যাটসহ ১ টাকা ২০ পয়সা। ১৮ টাকার প্যারাসিটামল সিরাপ হবে ৩৫ টাকা।

২০০ এমজির মেট্রোনিডাজল ট্যাবলেটের দাম ৪০ পয়সা বেড়ে হবে ১ টাকা। ১ টাকার আড়াই’শ এমজির মেট্রোনিডাজল ট্যাবলেট হবে ১.২৫ পয়সা।

১২ টাকা বেড়ে মেট্রোনিডাজল সিরাপের সবোর্চ্চ খুচরা দাম হবে ৩৫ টাকা। আর ১০০ এমএল সিরাপের দাম ৫ টাকা বেড়ে হবে ৪৫ টাকা।

অ্যান্টিবায়েটিক অ্যামোক্সিসিলিন সিরাপের দাম ৪ টাকা বেড়ে হবে ৩৫ টাকা। ২৫০ এমজির প্রতিটি ক্যাপসুলের দাম ৪০ পয়সা বেড়ে হবে ৪ টাকা।

আরও পড়ুন: দুর্ঘটনা কমলেও মোটরসাইকেল বন্ধ করা সমাধান নয়

১ টাকা বেড়ে ৬ টাকায় কিনতে হবে খাবার স্যালাইন প্রতি প্যাকেট। অ্যাসপিরিন প্রতিটির দাম ৩০ পয়সা বেড়ে হবে ৮০ পয়সা।

দাম বৃদ্ধির তালিকায় আছে, নাকের ড্রপ, ফলিক এসিডসহ অন্যান্য গ্রুপের আরও কিছু ওষুধের দাম। ওষুধ প্রশাসনের অনুমোদনের পর শিগগির কার্যকর হবে এসব ওষুধের দাম।

একাত্তর/আরএ

৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর