রাত থেকে সিলেট-শারজাহ রুটে বিমানের ফ্লাইট চালু

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৯:১৮ পিএম

মঙ্গলবার (১ নভেম্বর) রাত সিলেট থেকে শারজাহ রুটে সরাসরি বাংলাদেশ বিমানের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে।

আজ রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬৪ জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে বিমানের একটি ফ্লাইট (বিজি-২৫১) ছেড়ে যাবে। শারজাহমুখী ফ্লাইটটি পৌঁছাবে সেখানকার স্থানীয় সময় দিবাগত রাত ২টায়।

ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে সকাল ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে।

ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সিলেট-শারজাহ ফ্লাইট চালুর ফলে সিলেটের যাত্রীদের আর ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হবে না। এতে তাদের ভোগান্তি কমবে বলে জানান বিমান কর্তৃপক্ষ। এর আগে গত ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়।

আরও পড়ুন: যাত্রীবাহী বাস থেকে দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হওয়ায় ও বিমানবন্দরের সার্বিক সক্ষমতা বাড়ার ফলে আন্তর্জাতিক নতুন নতুন রুটে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে। এরপর সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।


একাত্তর/আরএ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
সারাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে ঢাকা-সিলেট ট্রেন লাইনকে ডাবল লাইনে উন্নীত করার বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর