সাত মাসে রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৪ পিএম

চলতি অর্থবছরের (অর্থ বছর ২০২২-২৩) জুলাই-জানুয়ারিতে দেশের রপ্তানি আয় গত অর্থ বছরের (অর্থবছর ২০১১-২২) তুলনায় ৯ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের এই সাত মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে মোট ৩২,৪৪৭ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।– খবর বাসস।

এই পরিসংখ্যানে দেখা যায়, এই জুলাই-জানুয়ারি সময়ে রপ্তানি আয়ও ছিল কৌশলগত রপ্তানি লক্ষ্যমাত্রা ৩২,৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার অপেক্ষা শূন্য দশমিক শূন্য তিন শতাংশ বেশি। 

যদিও, একক মাসে রপ্তানি আয় হিসেবে এই জানুয়ারিতে ৫ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে, মোট ৫১৩৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের জানুয়ারি মাসে এই রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪,৮৫০ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার।

ইপিবি’র এই পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, রপ্তানি আয়ের অধিকাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে। এই খাত থেকে ২৭,৪১৮ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের ১৪.৩১ শতাংশ। 

আবার এই তৈরি পোশাক খাতের সিংহভাগ ১৪,৯৬০ দশমিক ৩৮ মিলিয়ন বা ১২ দশমিক ৭০ শতাংশ এসেছে নিটওয়্যার থেকে। এরপরেই রপ্তানি আয়ে অবদান রেখেছে ওভেনওয়্যার। 

আরও পড়ুন: রমজানে দরকারি পণ্য নিয়ে সমস্যা হবে না: কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)’র পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও গত কয়েক মাস ধরে তৈরি পোশাক খাত প্রতি মাসে গড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রপ্তানি করে যাচ্ছে। 

চলতি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এ বছর মন্দার ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও বৈশ্বিক অর্থনীতি কম প্রবৃদ্ধি ও উচ্চ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।


একাত্তর/এসজে 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশে এবং মধ্যমেয়াদে ৭.২৫ শতাংশে নেমে যাবে।
২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে। যুক্তরাজ্য এবং জার্মানির মত প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির দেশ ভিয়েতনাম বা থাইল্যান্ডকেও বাংলাদেশ যাতে...
কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে অস্বাভাবিক মূল্যস্ফীতির কমবেশি বাংলাদেশের অর্থনীতিতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর