সপ্তাহ জুড়েই থাকতে পারে তাপদাহ

আপডেট : ০২ জুন ২০২৩, ০৭:১০ পিএম

রাজধানীসহ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ। এই সপ্তাহ পুরোটাই এ তাপদাহ থাকবে।

মঙ্গলবারও দেশের বেশিরভাগ এলাকার ওপর দিয়ে তীব্র ও মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রির ঘরে। রাজধানীর তাপমাত্রাও এর কাছাকাছি অবস্থান করছে। 

তবে আগামী দু–একদিনের মধ্যে আকাশে মেঘ বেড়ে তাপমাত্রা কমে আসবে। এবং চলতি সপ্তাহের শেষে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, দেশে তাপদাহ দীর্ঘস্থায়ী হচ্ছে। আগে মার্চ-এপ্রিল-মে পর্যন্ত তাপদাহ হতো এখন কখনো কখনো অক্টোবর পর্যন্ত তাপদাহ হচ্ছে। এক যুগ ধরেই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গরমের মাস বেড়ে গেছে, শীতের মাস কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৯৫৮ সালের পর বুধবার থেকে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। ২০১৪ সালের পর ঢাকার গড় তাপমাত্রা ছিলো সবচেয়ে বেশি ৩৭ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আপাতত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাগরে একটি মৌসুমি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, তবে সেটি ঘূর্ণিঝড় হবে না। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৮ জুলাইয়ের পর।


একাত্তর/জো 

ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর