২৫ লাখ ডোজ মর্ডানার টিকা পাচ্ছে বাংলাদেশ

আপডেট : ২৯ জুন ২০২১, ০৮:১৮ এএম

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার একদিন পর টিকা নিয়ে একই সুখবর নিশ্চিত করলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। শনিবার দুপুরে মিলার এক টুইট বার্তায় জানান, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র।

একদিন আগে, শুক্রবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ মর্ডানার তৈরি ২৫ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে এবং এসব টিকা আগামী দশদিনের মধ্যে বাংলাদেশে পৌঁছাবে।

একদিন পরই মার্কিন রাষ্ট্রদূত সেই কথাই জানালেন। টুইট বার্তায় মিলার বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ”।

আরও পড়ুন: করোনা ভাইরাস: ১৪ হাজার ছাড়ালো মৃত্যু, বেড়েছে সংক্রমণ

মর্ডানার টিকা করোনার বিরুদ্ধে ৯৪.১ শতাংশ পর্যন্ত কার্যকর। দুই ডোজের এই টিকার প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দিতে হবে দ্বিতীয় ডোজ। দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মডার্নার টিকা সংরক্ষণ করা যায়।

উল্লেখ্য, কোভ্যাক্স মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্র তিন কোটি টিকা সরবরাহ করবে। যেসব দেশ এসব টিকা পাবে, তাদের মধ্যে বাংলাদেশের নামও আছে। 

এছাড়া বিশ্বের আরও ৩০ দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে এক কোটি ৪০ লাখ টিকা দেবে সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম।

উল্লেখ্য, গেল ২২ জুন হোয়াইট হাউস কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র এশিয়ার ২৬টি দেশকে নুতন করে এক কোটি ৬০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয়। 

টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশের প্রায় সাত কোটি ডোজ পাওয়ার কথা রয়েছে। 

যার প্রথম চালান হিসাবে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকার এক লাখ ৬২০ ডোজ ঢাকায় এসে পৌঁছায় গত ৩১ মে। এরিমধ্যে এসব টিকা প্রয়োগ শুরু হয়েছে।

বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
করোনা মহামারির পর বাংলাদেশিদের মধ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সরকার ও কূটনৈতিক মিশনের জন্য বিশ্বের প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর