‘অ্যাক্টিভিস্ট’ কূটনীতিক নিয়ে বক্তব্য নাই: মোমেন

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৮:২৫ পিএম

হিরো আলমের ওপর হামলা নিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের বিবৃতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 

তিনি বলেছেন, অ্যাক্টিভিস্ট কূটনীতিক নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমেরিকায় অনেক কিছু হয় তা নিয়ে তা নিয়ে কোন বিবৃতি দেয় না।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ‘বাংলাদেশ কি মগের মুল্লুক নাকি’ বলেও প্রশ্ন তোলেন মোমেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বলেন, যুক্তরাষ্ট্রে হত্যাসহ নানারকম মানবাধিকার লঙ্ঘন হলেও তারা কখনো বিবৃতি দেয় না। এখন কেন দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। এজন্য তিনি বাংলাদেশের গণমাধ্যমকেও দায়ী করেছেন। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন হিরো আলামের ওপর হামলার ঘটনার তদন্ত হচ্ছে বলেও জানান মোমেন। তিনি বলেন, যারা নির্বাচন চায় না, তারাই এই ঘটনা ঘটাচ্ছে কি না তা খতিয়ে দেখতে হবে। 

ভোট শেষের আগ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ ১২টি দেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এ বিষয়ে উদ্বেগ জানিয়ে টুইট করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ঘটনা ঘটলে মিডিয়াকে বিবৃতি দেয় দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয় না, এটা গ্রহণযোগ্য নয়। 

তিনি আরও বলেন, বিদেশিরা বাংলাদেশের সাথে সম্পর্কোন্নয়ের জন্য আসেন। আর সাংবাদিকরা তাদের নেতিবাচক প্রশ্ন করে। 


একাত্তর/আরবি 

বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি করাটা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বড় অর্জন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
দুর্নীতিকে প্রবৃদ্ধি ধরে রাখার প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করেন সরকারি দলের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমেরিকা বাংলাদেশকে যেভাবে সমর্থন দিয়েছে এবারও দেশটির সেই সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ওপর সতর্কতা জারি করা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ‘কৌশল’ হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার বিকেলে রাজধানীতে এক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর