প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ম্যাক্রোঁ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠকে বসেন দুই নেতা।

দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে দুটি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হতে পারে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করবেন।

দুই দেশের শীর্ষ নেতা বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠক চলছে

এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ইমানুয়েল ম্যাক্রোঁ। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে ফরাসি প্রেসিডেন্ট যান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তিনি রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন। ৩৩ বছর পর বাংলাদেশে এলেন ফ্রান্সের কোন প্রেসিডেন্ট।

সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে নিজ কার্যালয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একাত্তর/এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর