নিবন্ধনের আওতায় অভিবাসন এজেন্সির দালালরাও

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৯:৩০ পিএম

বিদেশগামী শ্রমিকদের প্রতারণা থেকে মুক্ত রাখতে দালাল রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছর থেকে এজেন্সিগুলোকে নিবন্ধিত দালালের মাধ্যমে লেনদেন করতে হবে। এমন বিধি জারি করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে এজেন্সিগুলো বলছে দালাল রেজিস্ট্রেশন নয় বরং সরাসরি কর্মীর কাছ থেকে টাকা নিলে কমে আসবে প্রতারণা এবং অভিবাসন খরচ।

মালয়েশিয়া মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৬৫টি দেশে প্রতিবছর গড়ে দশ লাখ কর্মী যায় বাংলাদেশ থেকে। প্রচলিত ধারায় একজন কর্মী কখনোই সরাসরি রিক্রুটিং এজেন্টের মাধ্যমে বিদেশ যেতে পারে না। এলাকার দালাল অথবা পরিচিত কারো মাধ্যমে কয়েক হাত ঘুরেই টাকা আসে মূল এজেন্টের হাতে। আর কয়েক ধাপ পাড়ি দিতেই অভিবাসন ব্যয় হয় কয়েকগুণ।

দালালকে টাকা দিয়েও বিদেশ যেতে পেরেছেন এমন কর্মীর সংখ্যা শতকরা ৫০ শতাংশেরও কম। অনেকেই টাকা এবং পাসপোর্ট হারিয়ে ঘুরছেন নিঃস্ব হয়ে।

মন্ত্রণালয় বলছে, দালালের হাত থেকে অভিবাসী কর্মীকে রক্ষার জন্যই দালাল নিবন্ধনের কাজ করবে সরকার। এজেন্সিগুলোর মনোনীত দালালকেই টাকা দেবে প্রান্তিক পর্যায়ের অভিবাসন প্রত্যাশী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, এক দালাল দশটা এজেন্টের সাথে থাকতে পারবে না। ফ্রি ফর অল হবে না। তাহলে যদি কেউ বিপদে পড়ে- আমরা গিয়ে সংশ্লিষ্ট এজেন্টকে ধরতে পারবো।

তবে ভিন্ন মত রয়েছে এজেন্সিগুলোর মধ্যে। তাদের মতে, নিবন্ধন হলে দালালরা আরও বেশি টাকা হাতিয়ে নেবে।

বায়রার সাবেক সভাপতি রুহুল আমিন স্বপন বলেন, শ্রমিকরা এখন ব্যাংকে টাকা রাখে। সরাসরি কর্মীর কাছ থেকে টাকা নিলেই কমে আসবে প্রতারণা এবং অভিবাসন খরচ।

বর্তমানে দুই হাজারের উপরে এজেন্সির রেজিস্ট্রেশন থাকলেও মাঠ পর্যায়ে তাদের হয়ে কাজ করে অগণিত দালাল।

 

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর