প্রয়োজনে বাংলাদেশও স্যাংশন দেওয়া শুরু করবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রসঙ্গে নেতা-কর্মীদের মাথা না ঘামানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেশি স্যাংশন দিলে প্রয়োজনে বাংলাদেশও স্যাংশন দেওয়া শুরু করবে। একই সঙ্গে তিনি বিরোধীদের সতর্ক করে বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অগ্নি সন্ত্রাস করলে কারো প্রতি সহনশীলতা দেখানো হবে না। 

স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যাদের দিয়ে জঙ্গি, সন্ত্রাস দমন করলাম তাদের বিরুদ্ধে স্যাংশন? তাহলে দেশ কি জঙ্গিবাদের দখলে চলে যাবে? বেশি স্যাংশন দিলে আমরাও স্যাংশন দেওয়া শুরু করবো।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, সাজা পাওয়া আসামির বিদেশে চিকিৎসার নজির পৃ‌থিবীর কোনো দেশে নেই।
 
তবে খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য প্রবাসীরা লন্ডনে বসেই হাইকমিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে পারবেন। তারা পাসপোর্ট দিয়েই দেশে ব্যাংক হিসাব খুলতে পারবেন। 

বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা বাংলাদেশকে একটি উন্নয়নশীল ও ডিজিটাল দেশে রূপান্তরিত করেছে এবং এখন ২০৪১ সালের মধ্যে এটিকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক। 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর