গন্তব্যের পথে চলতে শুরু করেছে নির্বাচনী ট্রেন 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম

মনোনয়নের ঝুট-ঝামেলা শেষ, উৎসবের মধ্য দিয়ে প্রতীক বরাদ্দও হয়ে গেলো, এখন প্রচারের উৎসব শুরু হয়েছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সবশেষ নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটা ভোটের পরই বোঝা যাবে। সে নিয়ে এখনই মন্তব্য করার সুযোগ নেই। তবে দৃশ্যত তাদের প্রতিটা কর্মকাণ্ড এখন পর্যন্ত নিরপেক্ষ বলে দাবি সাবেক কমিশনারদের। 

রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, যারা নির্বাচনে এলেন না তারাও বুঝতে পারবেন, কী ভুল তারা করেছেন।

নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আন্তর্জাতিকভাবে নির্বাচনটা সুন্দর হোক, সুষ্ঠু হোক, বহির্বিশ্বেও নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক, সেই প্রত্যাশা সবার মতো আমাদেরও আছে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার এবং পিসফুল এই তিনটা জিনিসের ওপর আমরা খুব জোর দিয়েছি।

নির্বাচনের সব কাজই মোটামোটি সম্পাদন হয়েছে, এখন কেবল বাস্তবায়ন উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ বলেন, নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। প্রাক নির্বাচন কাজগুলো নিরপেক্ষতার মধ্য দিয়ে সম্পাদন করেছে। বাকিটা ভোটের পর বোঝা যাবে। তবে তারা বারবার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার আশ্বাস দিচ্ছেন। জনগণের উচিত হবে ভোট কেন্দ্রে যাওয়া এবং নিজেদের অধিকার অনুযায়ী ভোট দেওয়ার সুযোগটা নেওয়া।

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ বলেন, পুরো বিশ্ব এবার বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এবার যুক্তরাষ্ট্র স্যাংশনের কথা বলে বিষয়টিকে অনেক বেশি আলোচনায় নিয়ে এসেছে। নিয়ম মেনে সুষ্ঠুভাবে সব সম্পাদিত হতে দেখে বিদেশি পর্যবেক্ষণরা ইতোমধ্যে আশ্বস্ত হয়েছে বলে আমার বিশ্বাস। এবং আগামীতে সব সমালোচনা দুরে ঠেলে দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে নির্বাচন কমিশন সেটাই প্রত্যাশা।

ট্রেনে যারা ওঠেননি তারা ভুল করেছেন উল্লেখ করে সাংবাদিক সুভাষ সিংহ রায় বলেন, ‘নির্বাচনকে ঘিরে বহুদিন পর উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে সারা দেশে। এবারের নির্বাচনে অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব প্রার্থী হওয়ায় আগ্রহ বেড়েছে। তরুণদের উপস্থিতিতে সেটা চোখে পড়ার মতো উৎসব হয়ে উঠবে। জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশেই হচ্ছে নির্বাচন, কোন দল এলো, না এলো সেটা গুরুত্বপূর্ণ নয়।

 

এআর
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর