স্বতন্ত্রদের বাধা দিলেই অ্যাকশনে যাবে ইসি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধা দিলে অ্যাকশনে যাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনে প্রার্থিতা বাতিল করার মতো কঠোর পদক্ষেপ নেয়া বলেও জানিয়েছেন তিনি।

শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন অশোক কুমার দেবনাথ।

স্বতন্ত্র প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন নির্দেশ দিয়েছে, কারও প্রতি যেন পক্ষপাতমূলক আচরণ না হয়। অচিরেই দেখবেন তারা বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারবে।

স্বতন্ত্র প্রার্থীদের যারা বাধা দিচ্ছে তাদের কী পদক্ষেপ নেয়া হবে- এ প্রশ্নের জবাবে অশোক বলেন, তাদের কারণ দর্শাতে বলা হবে, মামলা হতে পারে এবং প্রার্থিতাও বাতিল হতে পারে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট প্রার্থী রয়েছেন ১৮৯৫ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৩৮২ জন। 
অনেক জায়গাই স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারণায় বাধা দেওয়ার মতো অভিযোগ আসছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এখন পর্যন্ত দুইশ’র বেশি প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। কারণ দর্শানোর জন্য তলব করা হয়েছে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থীকে।

এর মধ্যে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যও রয়েছেন। বারবার ইসির সতর্কবার্তাকে পাত্তা না দেওয়া প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলাও করতে যাচ্ছে কমিশন।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থীদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থার বিষয়ে অশোক কুমার বলেন, আপনারা অচিরেই কোনো একটি দৃশ্যমান তথ্য আপনারা পাবেন।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের পক্ষ থেকে এখন আর অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বরং তারা ভোটকে ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেখতে চান বলেও জানিয়েছেন তিনি।

আরবি 
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর