১৬ ঘণ্টায় ১৪ আগুন, নিহত চার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৮ পিএম

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল শুরুর আগে ও পরে ১৬ ঘণ্টায় ১৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ট্রেনসহ ছয়টি যান ও ৯টি স্থাপনায় আগুনের সংবাদ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা সিটিতে একটি, ঢাকা বিভাগে চারটি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে দুইটি (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে চারটি (রামু ১, ফেনী ১, সীতাকুণ্ড ১, চট্টগ্রাম সিটি ১) ও ময়মনসিংহ বিভাগে তিনটি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে একটি ট্রেন (৪টি বগি), দুইটি পিকআপ, একটি ট্রাক, দুইটি কাভার্ড ভ্যান, একটি বৌদ্ধ মন্দির ও আটটি শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এসব ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী মোড়ে এক পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাজধানীর গোপীবাগে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন চারজন।

ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার দিনগত রাত ১২টার পর পর হবিগঞ্জের চুনারুঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়া রাত দেড়টার দিকে গাজীপুরের চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত পৌনে তিনটার দিকে গাজীপুরের টিএনটি আদর্শ উচ্চবিদ্যালয়ে আগুন দেওয়া হয়। অন্যদিকে সিলেটের সাতমাইল এলাকায় রাত পৌনে তিনটার দিকে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। একই সময় ফেনীর লালপুরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত তিনটার কিছু সময় আগে কক্সবাজারের রামুতে একটি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।

সরকারি এ সংস্থার তথ্য অনুযায়ী, ময়মনসিংহের গফরগাঁও এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে ভোর সাড়ে চারটার দিকে। আর চট্টগ্রাম মহানগরীর নিশ্চিন্তপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয় ভোর পাঁচটায়।

সীতাকুণ্ডে সকাল ছয়টার কিছু আগে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। আর শেরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল সাড়ে ছয়টার দিকে।

গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে শনিবার সকাল আটটার দিকে। আর ময়মনসিংহের নান্দাইলের প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল সোয়া ৯টার দিকে।

একাত্তর/আরএ
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর