যাত্রী নেই, কমছে লঞ্চ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

পদ্মা সেতুর কারণে সড়কপথে ঢাকা-পটুয়াখালী চলাচল সহজ হয়েছে। নৌপথে কমেছে যাত্রীর সংখ্যা। এদিকে লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, তেলের দাম কমলে ভাড়া কমানো যাবে অনেকটাই, তখন নৌপথে বাড়বে চলাচল। 

এক সময় নৌযান শ্রমিক, কুলি আর হকারদের হাকডাকে সরগরম পটুয়াখালী লঞ্চঘাট এখন অনেকটাই নীরব, কারণ আগের মতো আর লঞ্চ চলে না।

আগে রাজধানী ঢাকা ছাড়াও পাটুয়াখালীতে চলাচল করতো স্বল্প দূরত্বের রাঙ্গাবালী, গলাচিপা, বাউফল, মির্জাগঞ্জ ও দুমকির অভ্যন্তরীণ লঞ্চ। সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় এখন বেশিরভাগ লঞ্চই বন্ধ। এতে উপার্জন হারিয়েছেন লঞ্চঘাটের ফেরিওয়ালা, হকার, ক্ষুদ্র দোকানদার।

পদ্মাসেতু চালুর আগে ঢাকা-পটুয়াখালী রুটে প্রতিদিন চলতো চারটি বিলাসবহুল বড় লঞ্চ। এখন লঞ্চ চলে একটি। এক সময় নৌপথে কুয়াকাটা যেতে সময় লাগতো ১২ ঘণ্টা। এখন সড়কপথে ৬ ঘণ্টায় যাওয়া যায় কুয়াকাটা। অবশ্য এখনো আয়েশী ভ্রমণের জন্য লঞ্চই পছন্দ করেন কেউ কেউ।

পদ্মাসেতুর কারণে লঞ্চের যাত্রী কমে যাওয়ার কথা স্বীকার করেন নৌযানের কর্মকর্তা-কর্মচারীরা। তবে জ্বালানী তেলের দাম কমলে লঞ্চ টিকে থাকতে পারবে বলে জানান তারা।

এদিকে যাত্রীর অভাবে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে ঢাকা থেকে পটুয়াখালীর গলাচিপা ও পাতাবুনিয়া রুটের লঞ্চ। অন্যান্য রুটগুলোতেও লঞ্চ বন্ধের পথে। তাই এখনই পরিকল্পনা না নিলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সব লঞ্চই বন্ধের আশঙ্কা করছেন নৌপরিবহন সংশ্লিষ্টরা।

 

 

এআর
এবারের ঈদে লঞ্চ যাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম দুর্ভোগপূর্ণ হয়েছে এবং নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। 
লঞ্চ যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না উল্লেখ করে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সিরিয়াল ব্রেক করলে ওই লঞ্চের লাইসেন্স...
গ্রামীণ ব্যাংকের চাকরির বিধি অনুযায়ী অবসর গ্রহণের সময় পার হয়ে গেলেও ড. মুহম্মদ ইউনূস কেন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ ছাড়েন নাই তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
পদ্মাসেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান হবে আজ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হবে এ অনুষ্ঠান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর