ড. ইউনূসের কর ফাঁকির মামলা নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর ফাঁকির মামলা হাইকোর্টে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট বেঞ্চে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ১৬ এপ্রিল পর্যন্ত জামিনে থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। ওইদিন ইউনূসসহ হাজির হতে হবে আরও তিন আসামিকে। ইউনূসের জামিনের মেয়াদ বাড়ানো নিয়ে শ্রম আদালতের লিখিত রায়ে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৩ মার্চ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন অধ্যাপক ইউনূস। ওইদিন ইউনূসসহ চার আসামির জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দিলেও কতোদিন বাড়ানো হবে তা লিখিত আদেশে জানানো হবে উল্লেখ করেন আদালত।

গত বছরের ২৫ জুলাইয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশে কোষাগারে বকেয়া দানকর বাবদ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা জমা দেন এই নোবেলজয়ী। সাউথইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি।

সবশেষ রোববার ২০১১ থেকে ২০১৩ অর্থবছরের কর বাবদ আরও ৫৪ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন তিনি।

একাত্তর/আরএ
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক...
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি ঝটিকা অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) প্রায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর