ডেঙ্গুর ভয়াবহতার আশঙ্কা, হাসপাতালের তালিকা চূড়ান্ত: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০২:০০ পিএম

এ বছর ডেঙ্গু আরও ভয়ানকভাবে ফিরতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ডেঙ্গু রোগী বাড়লে চিকিৎসার জন্য হাসপাতালের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু চিকিৎসার প্রধান ওষুধ স্যালাইন উৎপাদনে ঘাটতি এড়াতে উৎপাদনকারী সব প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে।

শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা করা। আমরা সেটি নিয়ে মিটিং করেছি, যাতে কোনো ধরনের ঘাটতি না হয়। সেই ব্যবস্থা আমরা নিয়েছি, ভবিষ্যতে আরও নেবো। তবে ডেঙ্গুর বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেনশন বা প্রতিরোধ। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর চিকিৎসায় এখন সারা দেশের চিকিৎসকরা অভিজ্ঞ। সুতরাং আমরা আগে প্রতিরোধ করি। আমাদের দায়িত্ব প্রত্যেকের বাড়ি পরিষ্কার রাখা। তাহলে ডেঙ্গুর উপদ্রপ থেকে রক্ষা পাবো। আর চিকিৎসার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবো, মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায়।

এসময় মন্ত্রী বলেন, কুর্মিটোলা হাসপাতাল অনেক বড়। কিন্তু জনবল সঙ্কট এখানে অনেক জায়গা খালি পড়ে আছে।  হাসপাতালটির সেবার মান বৃদ্ধিতে শিগগিরই জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এ ব্যাপারে সচিব ও ডিজিকে আমি বলেছি।

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম প্রমুখ।

একাত্তর/এসি
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর