জরুরি রোগী ছাড়া ভর্তি ও অপারেশন নয়: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম

চলমান তীব্র দাবদাহ পরিস্থিতি সামাল দিতে ঢাকাসহ দেশের প্রতিটি হাসাপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। একই সঙ্গে এই মুহূর্তে দেশের প্রতিটি হাসাপাতালে খুব জরুরি না হলে রোগী ভর্তি বা অস্ত্রপচার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 

সোমবার রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইনসসহ এই তীব্র গরমে প্রতিটি হাসপাতালের রোগীদের ফ্যান নিশ্চিত করতে বলা হয়েছে। পাশপাশি মেডিক্যালের শিক্ষার্থীদের ক্লাসগুলো হাসপাতালে না করে নির্দিষ্ট রুমে করতে বলা হয়েছে। 

রোগী বৃদ্ধি পেলে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালকেও প্রস্তুত রাখতে বলা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

দেশের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ বইছে। তার মধ্যে কয়েক জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ।

দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এসময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) দেশে তিন দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছিল।

একাত্তর/এসি
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর