শনিবার থেকে বাড়ছে রেলের ভাড়া

আপডেট : ০৪ মে ২০২৪, ০৯:৪৩ এএম

শনিবার থেকে বাড়ছে রেলের ভাড়া। রুট ভেদে ৭ থেকে ৯ শতাংশ ভাড়া বাড়ছে। বাড়ছে কনটেইনার পরিবহন ভাড়াও। 

বাংলাদেশ রেলওয়ে এতোদিন বেশি দূরত্বের টিকেট ছাড় দিয়ে বিক্রি করতো। তবে, শনিবার থেকে রেলযাত্রায় এই রেয়াতি সুবিধা উঠে যাচ্ছে। নতুন দামে টিকেট কেটে ক্ষোভ ঝেড়েছেন দূরের যাত্রীরা।

দূরত্বভেদে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়তে পারে। তবে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে। রেল কর্তৃপক্ষ বলছে, ভাড়া বৃদ্ধি নয় বরং সমন্বয় করা হচ্ছে। কারণ এতোদিন রেলের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে দূরত্বভিত্তিক রেয়াত বা বিশেষ ছাড় সুবিধা আসছিলো রেলওয়ে। এখন সেটি তুলে নিয়ে ভাড়া সমন্বয় করা হচ্ছে।

বর্তমানে ট্রেনে ১০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয় না। কিন্তু পরবর্তী ১০১ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণের ক্ষেত্রে ২৫ শতাংশ ও ৪০১ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে ৩০ শতাংশ ছাড় দেয়া হয়। তবে আগামী ৪ মে থেকে যাত্রীদের জন্য রেলের বিশেষ এই ছাড় আর থাকছে না। 

ঢাকা-চট্টগ্রাম রুটে শোভন চেয়ারের ভাড়া ৬০ টাকা, এসি চেয়ারের ভাড়া ১২১ টাকা বাড়বে। একইভাবে দূরত্বভেদে অন্যান্য রুটের ভাড়াও সমন্বয় হবে। তবে ১০০ কিলোমিটারের কম দূরত্বের ভাড়া আগের মতোই থাকছে।   

মূলত লোকসান কমিয়ে আনা আর যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষ্যেই এই সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত। তবে গণমানুষের বাহন হিসেবে ট্রেনের ভাড়া সাধ্যের মধ্যে রাখার দাবি যাত্রীদের। 

৩২ বছরের রেয়াতি সুবিধা উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্যভেদে ২০ টাকা থেকে দেড়শ টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ ৩শ’ এবং কেবিনের ভাড়া বেড়েছে ৪শ’ টাকা পর্যন্ত।

এআর
বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো এবং আয় বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গত ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ রেলওয়ের আয় ২২৫ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল...
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর