চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১০:৩২ এএম

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত নির্ধারিত বিধিনিষেধ আবারও বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৩০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ কথা জানিয়েছেন।

মহাপরিচালক বলেন, ‌আমরা আরও ১০ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। তবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি।

খুরশীদ আলম বলেন, বাড়ন্ত এই সংক্রমণ আমরা কীভাবে সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই।

আরও পড়ুন: 'বৈধ কাগজপত্র নেই জয়যাত্রা টিভি'র'

আগামী ৫ আগস্ট পর্যন্ত চলা কঠোর বিধিনিষেধ আর বাড়ানোর সুপারিশ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, এ সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় আমাদের সুপারিশ এটা কনটিনিউ করার। আমরা বলেছি লকডাউন কনটিনিউ করতে। কেবলমাত্র অতিজরুরি সেবা ছাড়া যেভাবেই হোক সবকিছু সীমিত রাখতে হবে। এগুলো মনিটর করতে হবে। সব খুলে দিলে করোনা সংক্রমণ বেড়ে যাবে।

প্রথম ধাপে গত ২৮ জুন ২০২১ থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। এরপরই ৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধর সময়সীমা বাড়ানো হয়। এরপরই ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করা হয়। তৃতীয় ধাপে ২৩ জুলাই সকাল ৬ টা থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়।

একাত্তর/এসি

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নেমে এসেছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সব অংশীজনের মতামত নিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধনের...
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর আশপাশের এলাকায় শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, হত্যা ও নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম...
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুটি বাসের চাকার পিষ্ট হয়ে এক নারী শিক্ষক নিহত হয়েছেন।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নেমে এসেছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সব অংশীজনের মতামত নিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর