দুইজন নিহতের মার্কিন দাবিকে ‘আজগুবি’ বলছে সরকার

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৩:০৫ পিএম

বাংলাদেশে চলমান কোটা আন্দোলনে দুইজন নিহত হয়েছেন- এমন দাবি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তা আজগুবি বলে উড়িয়ে দিয়েছে সরকার। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সোমবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে ছাত্র আন্দোলনে দুজন নিহত হওয়ার তথ্য দেন। 

তবে কোনো গণমাধ্যমে বা সরকারের কোনো সংস্থা তরফ থেকে এ ধরনের তথ্য প্রকাশ করা হয়নি। তাহলে মার্কিন মুখপাত্র এ তথ্য কোথায় পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

ম্যাথিউ মিলার।

মার্কিন মুখপাত্রের বক্তব্যের বিষয়ে মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ম্যাথু মিলারকে জিজ্ঞেস করুন তিনি মৃত্যুর আজগুবি তথ্য কোথায় পেলেন?

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মিলার যা বলেছেন, তা নিয়ে নিন্দা জানানোর ভাষা নেই। তারা অন্যদের গণতন্ত্র নিয়ে কথা বলার আগে নিজেদেরকে আয়নায় দেখে নিতে পারে। 

এদিকে মার্কিন দাবির প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, মিথ্যা তথ্যের মাধ্যমে ভিত্তিহীন দাবি করা হলে সেটি সহিংসতাকে উসকে দিতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশে অসহিংস আন্দোলন করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টাকে খাটো করতে পারে। 

‘মতপ্রকাশে স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম ভিত্তি। সরকার জনগণের সম্পদ ও শৃঙ্খলা রক্ষা করে নাগরিকদের ওই অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর,’ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংসতার কথাও উল্লেখ করা হয়। বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনীতিতে সহিংসতার কোনও স্থান নেই। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে একটি শান্তিপূর্ণ সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশের চেষ্টার ভয়াবহ ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। 

‘আমরা এই ঘটনায় চরম উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা গণতন্ত্রের মূল মূল্যবোধের পরিপন্থি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে ওই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ট্রাম্প নিরাপদে আছেন জেনে স্বস্তিবোধ করছেন,’ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে বলা হয়েছে। 

এদিকে কোটা আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন অচিরেই কর্পূরের মত উড়ে যাবে। যে আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা নেই, মুক্তিযুদ্ধের চেতনা নেই; সেই আন্দোলনকে প্রতিহত করবো।

আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ মুক্তিযুদ্ধের অবমাননা মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

আরবি
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
জুলাই কন্যারা ২০২৫ সালের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর