শাহবাগ অবরোধ করে সংখ্যালঘুদের বিক্ষোভ

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৯:২৮ পিএম

সারা দেশে হত্যা, হামলা, নির্যাতন ও মন্দির ভাঙার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ। বিক্ষোভে শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

শনিবার দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ। এদিন বিকাল তিনটার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষুব্ধরা। বিক্ষোভ ও অবস্থানের কারণে শাহবাগসহ এর আশেপাশের এলাকাজুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বী হাজার  হাজার মানুষ। এরই ধারাবাহিকতায় শনিবারও তা আবার শুরু হয়েছে। 

বিক্ষুব্ধরা অতিদ্রুত হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের ওপর চলা অত্যাচার, নির্যাতন বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড-ব্যানার হাতে
সংখ্যালঘুদের নিরাপত্তা ও চার দফা দাবি জানান।

এসব ব্যানার-প্ল্যাকার্ডে লেখা রয়েছে, এ দেশে জন্ম আমার, দেশটা কোনো ধর্মের না। আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই। উই ওয়ান্ট জাস্টিজ। বাংলাদেশ কারো বাপের না। 

বিক্ষোভে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি তোলা হয়। এছাড়া সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দের দাবি জানানো হয়। 

আরবি
গত এক বছরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ৬৪৫টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে মাত্র ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর।
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় সন্তুষ্ট নয় জুলাই আন্দোলনে আহতরা।
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছেন। এটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ধর্ম...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর