উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প আর থাকবে না: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০২:২০ পিএম

রাজনৈতিক সরকারের মতো উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প আর থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।তিনি বলেছেন, বড় বড় উন্নয়ন প্রকল্পে বেশ কিছু বিশৃঙ্খলা রয়েছে। ঠিকাদার ও সরকারের দুর্নীতির কারণে মূল নকশা বদলে ফেলে প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে। 

সোমবার এক বৈঠকে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি ব্যয় সংকোচন জরুরি মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকারের আমলে অনেক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প থাকে। এখন এসব আর থাকবে না। নতুন যে প্রকল্প কতগুলো আসবে, সেগুলো একনেকে যাওয়ার আগে আপনাদের বিচার-বিবেচনা করে দেখতে হবে।

এই মুহূর্তে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির চেয়ে কর্মসংস্থান সৃষ্টি করা বেশি জরুরি উল্লেখ করে তিনি বলেন, এখন অর্থনীতিকে স্থিতিশীল করা বড় বিষয়। প্রত্যেক প্রকল্প যাচাই-বাছাই করা প্রয়োজন। এখন যে প্রকল্প আছে, এখানে অনেক বিশৃঙ্খলা আছে। অনেক প্রকল্প শুরু হয়নি, কিছু শুরু হয়েছে, আবার যাচাই-বাছাই করতে হবে।

প্রাথমিক পর্যায়ে থাকা প্রকল্পগুলো দ্রুত মূল্যায়ন করে যে প্রকল্পে লাভ হবে না, সেটি বাদ দিতে হবে বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। 

এছাড়া বড় বড় প্রকল্পগুলোর ব্যয় কেন বাড়ে, তা নিয়ে একটি ডকুমেন্ট করতে চান বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা।

একাত্তর/এসি
পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. শামসুল আলম। রোববার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শামসুল আলম পেশাগত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর