শ্রমিকরা আর অবহেলিত থাকবে না: শ্রম উপদেষ্টা

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০২:৩২ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরেও দেশ টিকে আছে  শ্রমিকের পরিশ্রমেই। নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না।

মঙ্গলবার ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। 

সভয় সাভারের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি বলেন, এ কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবেন।  এছাড়া নিহত ও আহত পরিবারগুলোকে সহযোগিতা করার হবে বলেও জানান এই উপদেষ্টা। 

আসিফ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিলো। কিন্তু সেই সময় ব্যয় করা হয়েছিল মাত্র ২১ কোটি টাকা। সেই তহবিল লুটপাট হয়েছে কি না তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে তা পুনর্বহালের শর্ত হিসেবে ১৬ দফা অ্যাকশন প্ল্যান দিয়েছিল যুক্তরাষ্ট্র।
রানা প্লাজা ধসে এক হাজার ১৩৬ শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলা ১১ বছরেও শেষ হয়নি। হাইকোর্টর নির্দেশে মামলার বিচারকাজ বন্ধ ছিলো দীর্ঘদিন। সেই বাধা কাটিয়ে চলছে সাক্ষ্যগ্রহণ। এরই মধ্যে ১০০ জনের...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর